নজরবন্দি ব্যুরোঃ নিশীথের ওপর হামলার ঘটনায় রাজ্যপালের বিবৃতি নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। যা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজাও। এবার রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ শানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, তুমি আমার পিছনে আছোলা দেবে, আর আমি সেটা মেনে নেবো না।


এদিন তৃণমূল বিধায়ক বলেন, কেউই আমাদের রাজ্যপাল নয়। ভারতবর্ষের যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় রাজ্যপাল নয়। সবাই বিজেপির রাজ্যপাল। এই রাজ্যপাল ভেবেছিল আমি আস্তে আস্তে সিঁধ কাটব। তারপরে আমার চেহারাটা দেখাবো। এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। দেখুন আমরা কত ভদ্র। আমরা বর্ণপরিচয়, অ-আ-ক-খ শিখিয়েছি। রাজ্যপাল ভুলে গেছেন উনি অ-আ-ক-খ শিখেছেন। সিএটি ক্যাট, বিএটি ব্যাট শেখেননি।

এরপরেই মদন বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে লড়তে গেলে পশ্চিমবঙ্গকে চিনতে হবে। ভালো কাজ করলে সার্টিফিকেট দেবো। এই যে উনি বলছেন এবার আমায় রাষ্ট্রপতি ভাষণের কথা ভাবতে হবে। আমি যখন রাত্রে ঘুমাই তখন এরকম রোজ ভউ ভউ আওয়াজ শুনতে শুনতে ঘুমাই। রাজ্যপাল ভালো কাজ করলে ভালো বলব। রাজ্যপালের বিবাহবার্ষিকিতে উপহার পাঠাবো। তার মানে এটা নয়, তুমি আমার পিছনে আছোলা দেবে, আর আমি সেটা…
উল্লেখ্য, শনিবার দিনহাটার বুড়িরহাটে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি লক্ষ্য, বোমা, ইট ছোঁড়ার অভিযোগ উঠেছে। সাহেবগঞ্জ থানার পুলিশের তরফে মামলা দায়ের করা হয়েছে। খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ২৮ জন বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।


তুমি আমার পিছনে আছোলা দেবে, আর আমি সেটা মেনে নেবো না, বিস্ফোরক মদন

গতকাল রাজভবনের তরফে এবিষয়ে মন্তব্য পেশ করা হয়। সেখানে বলা হয়েছে, কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। পুলিশ ও প্রশাসনকে ভয়মুক্ত ভাবে কাজ করতে হবে। সভ্যতা-সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর। প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই। নির্মম ভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমাজবিরোধী আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়। বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।







