HomeTagsSSC

SSC

SSC Protest: রাজপথ থেকে রাজভবন অভিযানে চাকরিপ্রার্থীরা, হামাগুড়ি দিয়ে করলেন প্রতীকী প্রতিবাদ

যোগ্যদের নিয়োগের দাবিতে টানা ৭৬৮ দিন ধরে ধর্না দিচ্ছেন চাকরি প্রার্থীরা। শুক্রবার সুর চড়িয়ে রাজপথ থেকে রাজভবন অভিযানে চাকরিপ্রার্থীরা। হামাগুড়ি দিতে দিতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন চাকরি প্রার্থীরা। কিন্তু ওই এলাকায় ১৪৪ ধারা লাগু করার জন্যে পথ আটকায় পুলিশ।

SSC-TET Scam: শাহজাহান মোল্লাকে তলব করল সিবিআই, ভাঙড়ের পোড়া তথ্য থেকে অমূল্য রতনের খোঁজ

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ভাঙড়ের ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান মোল্লাকে তলব করল সিবিআই। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ ছিলেন শাহজাহান। শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।

Kuntal Ghosh: কুন্তল ঘোষের অভিযোগের পরেই জমা পড়ল হার্ড ডিস্ক, আজ হল না শুনানি

সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর স্থগিতাদেশ ঘোষণা করে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সিবিআইয়ের তরফে নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে ওয়াকিবহাল মহলে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। আগামী ২৪ তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে হাইকোর্ট।

Kuntal Ghosh: হাতে আংটি নেই, ঘামাচি আছে, পার্থকে খোঁচা দিয়ে মন্তব্য কুন্তলের

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। তাঁর হাতে আংটি নিয়ে ওয়াকিবহাল মহলে তুমুল শোরগোল শুরু হয়েছিল। নিয়মের বাইরে গিয়ে ধরনের কাজ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেকারণে প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার এনিয়ে এবার পার্থকে খোঁচা দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। আদালতে প্রবেশের সময় পার্থকে খোঁচা দিয়ে বললেন, আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে।

Shweta Chakraborty: অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি, নজরে আর্থিক লেনদেন

 নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এবার নিয়োগ দুর্নীতিতে অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি। বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অয়ন শীলের বিরাট সম্পত্তি ও টাকার উৎস জানতে চলতি সপ্তাহেই গোটা পরিবারকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরই মধ্যে আজ শ্বেতাকে তলব করা হয়েছে।

Calcutta High Court: সুবীরেশকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ, তবে কী বাড়ছে জটিলতা?

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যকে ডিগ্রি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Jiban Krishna Saha: জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই, আর্থিক লেনদেন খতিয়ে দেখার কাজ শুরু

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এবার সিবিআইইয়ের নজর পড়েছে জীবনকৃষ্ণের সমস্ত অ্যাকাউন্টের দিকে। জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই। সূত্রের খবর, চাকরি দুর্নীতির কত টাকা কোথায় রেখেছিলেন জীবনকৃষ্ণ? তার সঙ্গে কার কার টাকার লেনদেন হয়েছিল? সেই সম্পর্কে জানতেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

Trending Now