নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যকে ডিগ্রি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুনঃ Mamata Banerjee: এটা ছোট ব্যাপার, আমরা গুরুত্ব দিচ্ছি না, মুকুলকে নিয়ে মন্তব্য মমতার


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহুর্তে জেলে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। গত ১১ ফেব্রুয়ারি তার ডিগ্রি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন ছিল, ১৯১১ জনের সুপারিশ কে করেছে? তা জিজ্ঞেস করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের আইনজীবী জানান, এই সময় কমিশনের চেয়ারম্যান ছিলেন সুবীরেশ।

বিচারপতির নির্দেশ, সুবীরেশ ভট্টাচার্যকে জানাতে হবে কারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত? এমনকি নাম জানাতে ভয় পেলে তাঁর জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আদালতের আরও বড় নির্দেশ, যতক্ষণ না সুবীরেশ ভট্টাচার্য নিজেকে নির্দোষ প্রমাণ করছেন, তিনি তাঁর পিএইচডি, স্নাতকোত্তর ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে বিচারপতির বক্তব্য, নাম না জানালে মনে করে নেওয়া হবে সুবীরেশ ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির প্রধান মাথা।
সুবীরেশকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ, বাড়ছে জটিলতা!



সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সুবীরেশ। বুধবার সেই মামলার শুনানি হয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু সুবীরেশ কবে কোথায় ব্যবহার করতে পারবেন? তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।







