নজরবন্দি ব্যুরোঃ মুকুল রায়ের দিল্লিযাত্রা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে বুধবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায় বিজেপির বিধায়ক। মমতা জানিয়ে দিলেন, মুকুলের যাওয়া-আসাকে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। তবে মুকুল পুত্র যে অভিযোগ জমা করেছেন সেটাকে গুরুত্ব দিয়ে এখছে প্রশাসন।


এদিন মুকুল রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, উনি তো বিজেপির বিধায়ক। ওর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে বলে শুনেছি। কেউ যদি বাবা মিসিং বলে ডায়েরি করে, তবে প্রশাসনের কাজ তিনি কোথায় আছেন, তিনি ভাল আছেন কি না তার খোঁজ নেওয়া। তবে কী এর সঙ্গে বিজেপির কোনও যোগ রয়েছে? এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওর ছেলে এফআইআরে জানিয়েছেন, আমার বাবা মিসিং। দু’জন নিয়ে গিয়েছে কোনও এজেন্সির মাধ্যমে। বিজেপি কি না আমি বলতে পারব না। হতে পারে তাঁকে কোনও হুমকি দেওয়া হয়েছিল।

মুকুলের দিল্লি যাত্রা নিয়ে সোমবার থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। মুকুল রায় নিজেও জানিয়েছেন, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে সবুজ সংকেত মিললেই কাজ শুরু করবেন তিনি। এমনকি তিনি যে বিজেপিতে রয়েছেন তা স্পষ্ট করেছেন। রাজ্য রাজনীতির বিরাট চাপানুতোরের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা ছোট ব্যাপার। আমরা গুরুত্ব দিচ্ছি না। এড়িয়ে যাওয়াই ভাল। তবে মিসিং অভিযোগটা গুরুত্বপূর্ণ।
এটা ছোট ব্যাপার, আমরা গুরুত্ব দিচ্ছি না, স্পষ্ট করলেন মমতা



মুকুল রায়ের দলবদলের আগে তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন শুভ্রাংশু রায়। এমনকি মানসিকভাবে স্থিতিশীল নয় বাবা। এমনটাও অভিযোগ তুলতে শোনা যায় তাঁকে। ছেলের বক্তব্যের পাল্টা মুকুল রায় অবশ্য জানিয়েছেন, তিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ। স্বেচ্ছায় দিল্লিতে উপস্থিত হয়েছেন তিনি।







