Kuntal Ghosh: হাতে আংটি নেই, ঘামাচি আছে, পার্থকে খোঁচা দিয়ে মন্তব্য কুন্তলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। তাঁর হাতে আংটি নিয়ে ওয়াকিবহাল মহলে তুমুল শোরগোল শুরু হয়েছিল। নিয়মের বাইরে গিয়ে ধরনের কাজ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেকারণে প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার এনিয়ে এবার পার্থকে খোঁচা দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। আদালতে প্রবেশের সময় পার্থকে খোঁচা দিয়ে বললেন, আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে।

আরও পড়ুনঃ দীর্ঘ ২৫ বছর পর আবার একসাথে করণ ও সলমন

জেলের নিয়ম ভেঙে পার্থ চট্টোপাধ্যায় কীভাবে তাঁর হাতের আংটি পড়ে রয়েছেন? তা নিয়ে শুনানি চলাকালীন বিস্ময় প্রকাশ করেন বিচারক। সেই বিতর্কের ২৪ ঘন্টার মধ্যেই মন্তব্য করলেন কুন্তল। প্রেসিডেন্সি জেলে পুলিশের গাড়ি থেকে নামার সময় কুন্তলকে প্রশ্ন করা হয় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ নিয়ে কি বলবেন? একইসঙ্গে সাংবাদিকদের তরফে জিজ্ঞেস করা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি গ্রেফতার হওয়া জীবনকৃষ্ণ সাহার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক রয়েছে কি না। তখন দুই হাত তুলে কুন্তল বলেন, তাঁর হাতে আংটি নেই। ঘামাচি রয়েছে।

pdpskpv8 kuntal ghosh tmc 625x300 22 January 23 2
হাতে আংটি নেই, ঘামাচি আছে, কেন এধরনের মন্তব্য কুন্তলের? 

কিন্তু হঠাৎ পার্থ চট্টোপাধ্যায়কে খোঁচা দিয়ে কেন একথা বললেন কুন্তল ঘোষ? তাহলে কী পার্থকে লক্ষ্য করেই এই মন্তব্য করেছেন? কুন্তল এই ধরনের মন্তব্য থেকে প্রশ্ন জাগছে, তবে কি কুন্তল বোঝাতে চাইলেন পার্থ প্রভাবশালী। তাই তিনি বাড়তি সুবিধে পাচ্ছেন। অথচ একই মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ বাড়তি সুবিধে পাচ্ছেন না। একইসঙ্গে একই সেলে থাকার পরেও নিয়ম ভেঙে পার্থর বাড়তি সুবিধে পাওয়া নিয়েও দিলেন খোঁচা।

হাতে আংটি নেই, ঘামাচি আছে, কেন এধরনের মন্তব্য কুন্তলের? 

kuntal 1

নিয়োগ দুর্নীতি মামলায় গত জুলাই মাস থেকে জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত ৯ মাস ধরে প্রেসিডেন্সি জেলের যে সেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সেলেই রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর বিবাদের খবর আকছাড় মিলেছে। এখন আবার পার্থ চট্টোপাধ্যায়কে খোঁচা দিয়ে কী বোঝাতে চাইলেন কুন্তল? প্রশ্ন জাগতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত