নজরবন্দি ব্যুরোঃ ইদে সিনেমা মানেই সলমন খান। প্রতিবছর সেই ধারা বজায় রেখ এই ইদেও মুক্তি পেতে চলেছে ‘কিসিকা ভাই কিসিকী জান’। কিন্তু পরের ইদও সুরক্ষিত করছেন সলমন খান! সঞ্জয় লীলা বনশালি এখন অতীত। বড় বাজেটের ছবির জন্য কার দ্বারস্থ হবেন?
আরও পড়ুনঃ প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা

সূত্রের খবর সলমনের তুরুপের তাস নাকি করণ জোহর। এক সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে ইতিমধ্যে করণের সাথে সাক্ষাৎ করেছেন বলিউডের ভাইজান। বড় বাজেটের এই ছবি পরিচালনা করবেন করণ।

তবে ছবি নিয়ে এখুনি মুখ খুলেননি নায়ক বা পরিচালক কেওই। উল্লেখ্য করণের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ তে অভিনয় করেছিলেন ভাইজান। তারপর দীর্ঘ ২৫ বছর পার হয়ে গেলেও আর এক সাথে কাজ করতে দেখা যায়নি সলমন ও করণকে। শোনা যাচ্ছে এই বার সেই খরা কাটতে চলেছে।
দীর্ঘ ২৫ বছর পর আবার একসাথে করণ ও সলমন

এই ঈদে ‘কিসিকা ভাই কিসিকী জান’ মুক্তির পর সলমনের হাতে রয়েছে কয়েকটি ছবি। কিং খানের সাথে ছবি এছাড়া ‘টাইগার থ্রি’ হতে চলেছে তাঁর আরও একটি ছবি যা পরিচালনা করবেন মণীশ শর্মা। এর পর করণের সাথে ছবির কাজে হাত দেবেন ভাইজান। যা মুক্তি পাবে আগামী বছর ইদে।



