নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। ৮৫-তে প্রয়াত রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি। কীভাবে পামেলা চোপড়ার মৃত্যু হয়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ২০১২ সালে প্রয়াত হন বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজক যশ চোপড়া।
আরও পড়ুনঃ অয়ন শীল ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব করল ইডি, নজরে আর্থিক লেনদেন

সেই থেকে আদিত্য চোপড়া, উদয় চোপড়া এবং বউমা রানি মুখোপাধ্যায়কে নিয়েই ছিল পামেলা চোপড়ার সংসার। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ক্রমেই অবস্থার অবনতি হচ্ছিল পামেলার। ২০ এপ্রিল সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

‘যশরাজ ফিল্মস’ প্রযোজনা সংস্থার অনেক ছবির নেপথ্যেই ছিলেন পামেলা। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পোশাক পরিকল্পনা, এমনকি, সহ-প্রযোজনার কাজও করেছেন। এ বছরই নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য রোমান্টিকস’-এ দেখা গিয়েছে পামেলাকে।
প্রয়াত যশ চোপড়ার স্ত্রী পামেলা

যেখানে তিনি যশের কৃতিত্ব, সংগ্রাম এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার থেকে বলিউড।



