Jiban Krishna Saha: জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই, আর্থিক লেনদেন খতিয়ে দেখার কাজ শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এবার সিবিআইইয়ের নজর পড়েছে জীবনকৃষ্ণের সমস্ত অ্যাকাউন্টের দিকে। জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই। সূত্রের খবর, চাকরি দুর্নীতির কত টাকা কোথায় রেখেছিলেন জীবনকৃষ্ণ? তার সঙ্গে কার কার টাকার লেনদেন হয়েছিল? সেই সম্পর্কে জানতেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ Mukul Roy: অমিত ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার, দিল্লি বসে মন্তব্য মুকুল রায়ের

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সন্দেহজনক লেনদেন হয়ে থাকতে পারে। অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে লেনদেনের যাবতীয় তথ্য ও তার নথিপত্র চাওয়া হবে। সিবিআই সূত্রে খবর, নির্দিষ্ট যে সময়ে বিধায়কের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে, ঠিক সেই সময়ে লেনদেনগুলি মিলিয়ে দেখা হবে। একইসঙ্গে জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে বিপুল টাকা এল কীভাবে? সেটাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

TMC MLA Jiban Krishna Saha in Kolkata on Monday. PTI
জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই, প্রভাবশালীদের খোঁজ শুরু 

সিবিআই সূত্রে খবর, এর মধ্যে ৫ টি বেসরকারি অ্যাকাউন্ট রয়েছে জীবনকৃষ্ণের। যার মধ্যে ৪ টি মুর্শিদাবাদ জেলার ব্রাঞ্চের এবং একটি বীরভূম জেলার। ইতিমধ্যে জীবনকৃষ্ণের নামে বীরভূমে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এখন আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেতেই একাধিক প্রশ্ন জাগতে শুরু করেছে।

জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই, প্রভাবশালীদের খোঁজ শুরু 

PTI04 17 2023 000040A
জীবনকৃষ্ণের প্রায় ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই, প্রভাবশালীদের খোঁজ শুরু 

উল্লেখ্য, গত শুক্রবার জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে হানা দেয় সিবিআই। দীর্ঘ ৬৫ ঘন্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণ সাহাকে। তাঁকে আদালতে পেশ করে চারদিনের হেফাজতে নিয়েছে সিবিআই। তার কাছ থেকে নিয়োগ দুর্নীতিতে একাধিক তথ্য হাতে পেয়েছে তদন্তকারী অফিসাররা। নথির পাশাপাশি পেনড্রাইভ ও ফোন থেকে মিলেছে নিয়োগ দুর্নীতির বিস্তর তথ্য।  নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের সঙ্গে একাধিক প্রভাবশালীদের নাম যোগ হতে পারে। এমনটাই সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন