Kuntal Ghosh: কুন্তল ঘোষের অভিযোগের পরেই জমা পড়ল হার্ড ডিস্ক, আজ হল না শুনানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করার জন্য সিবিআই ও ইডি চাপ দিচ্ছে। কুন্তল ঘোষের এই অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যের তরফ থেকে আদালতে প্রেসিডেন্সি জেলের অরিজিনাল রেজিস্ট্রার কপি, সমস্ত সিসিটিভি ফুটেজ সহ তিনটি হার্ড ডিস্ক জমা দেওয়া হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলছে তাই আজ শুনানি হয়নি। আপাতত এইসব নথি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে কুন্তল, বিস্ফোরক অভিযোগ তাপসের

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছে তদন্তকারী সংস্থা। এরপরেই আলিপুর আদালত ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জমা করেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। সেই অভিযোগের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে। এমনকি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

pdpskpv8 kuntal ghosh tmc 625x300 22 January 23 3
কুন্তল ঘোষের অভিযোগের পরেই জমা পড়ল হার্ড ডিস্ক, হল না শুনানি 

বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বুধবারের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে কুন্তলের অভিযোগপত্র কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। তা ছাড়া প্রেসিডেন্সি জেল সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় যে কুন্তলের যে অভিযোগপত্র গিয়েছে সেটা আদালতে পেশ করতে হবে খোদ কলকাতার পুলিশ কমিশনারকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।

কুন্তল ঘোষের অভিযোগের পরেই জমা পড়ল হার্ড ডিস্ক, হল না শুনানি 

kuntal 3
কুন্তল ঘোষের অভিযোগের পরেই জমা পড়ল হার্ড ডিস্ক, হল না শুনানি 

সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের ওপর স্থগিতাদেশ ঘোষণা করে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সিবিআইয়ের তরফে নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে ওয়াকিবহাল মহলে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। আগামী ২৪ তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে হাইকোর্ট।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত