SSC-TET Scam: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে কুন্তল, বিস্ফোরক অভিযোগ তাপসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলের মুখে কুন্তল ঘোষকে নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ। দুর্নীতির বহর আরও কয়েক গুণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে কুন্তল। এমনটাই অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে তাঁর অভিযোগ, হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে। কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি। লক আপে যাওয়ার পথে বিস্ফোরক তাপস মণ্ডল।

আরও পড়ুনঃ Kuntal Ghosh: হাতে আংটি নেই, ঘামাচি আছে, পার্থকে খোঁচা দিয়ে মন্তব্য কুন্তলের

অন্যদিকে, এদিনেই আদালতে যাওয়ার পথে বিস্ফোরক দাবি করলেন কুন্তল ঘোষও। তাঁর কথায়, একটাই কথা বলতে চাই যে, বিজেপির মুখপাত্র এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখপাত্র এক। আপনারা বুঝে নিন এ বার, যে তদন্ত কোন দিকে এগোচ্ছে। একইসঙ্গে তাঁর বক্তব্য, আঙুলে ঘামাচির কথা বলে আসলে পার্থ চট্টোপাধ্যায়কেই সমর্থন করেছেন তিনি।

kuntal 1
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে কুন্তল, বিস্ফোরক তাপস মণ্ডল 

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকেই উঠে এসেছে তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের। এরপর এক এক পরে দুর্নীতির খোলস ছাড়িতে শুরু করে। দিনের পর দিন দুর্নীতির বহর বাড়তে শুরু করে ক্রমাগত। সেখান থেকেই উঠে আসে একাধিক এজেন্টদের নাম। নিয়োগ দুর্নীতিতে কয়েকশো কোটি টাকার লেনদেনের হদিশ আগেই পেয়েছিল তদন্তকারী সংস্থা। এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারবার বিস্ফোরক মন্তব্য করে বসেন তাপস মণ্ডল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে কুন্তল, বিস্ফোরক তাপস মণ্ডল 

ডাউনলোড 1
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ৫০০ কোটি টাকা তুলেছে কুন্তল, বিস্ফোরক তাপস মণ্ডল 

নিয়োগ দুর্নীতিতে যদিও এই ঘটনা নবতুন কিছু নয়। সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া জীবনকৃষ্ণ সাহারও বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ মিলেছে। শোনা যাচ্ছে, মুর্শিদাবাদের পাশাপাশি বীরভূমেও চাকরি বিক্রির জাল বিছিয়েছিলেন জীবনকৃষ্ণ। এমনকি জীবনকৃষ্ণের সঙ্গে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি ও গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের নাম জুড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত