উচ্চ প্রাথমিক নিয়োগে বড় খবর। প্রায় ১৪ হাজার শূণ্যপদ থাকা সত্ত্বেও আটকে রয়েছে নিয়োগ। কারন হাইকোর্টে চলছে একাধিক মামলা। এবার স্কুল সার্ভিস কমিশন সচেষ্ট হল দ্রুত মামলার নিষ্পত্তি ঘটানোর জন্যে। স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আজ আবেদন রাখা হয়েছে উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা নিয়ে একটি স্পেশাল কোর্ট বসানোর।
অপেক্ষা এখন হাইকোর্টের নির্দেশের; পুজোর আগেই নিয়োগ করবে কমিশন। একদিকে যখন নিয়োগ নিয়ে অচলাবস্থা চলছে তখন অন্যদিকে খোদ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের সদর দফতরে হানা দিল করোনা ভাইরাস। রাজ্য স্কুল সার্ভিস কমিশনের সদর দফতরে কর্মরত ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পরীক্ষাতে পাশ করেও চাকরি পাওয়ার জন্য এখন তাকিয়ে থাকতে হয় আদালতের দিকে। আর সেই আদালতের রায়েই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইনি জালে জড়িয়ে।
প্রায় ১৪০০০ শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হওয়ার কথা ছিল ২০১৭ সালের মধ্যে। ২০১৫ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। তারপরে কেটে গিয়েছে ৫ বছর।