HomeTagsSSC

SSC

বঞ্চনার অবসান চাই, আন্দোলনে নামছে নবম-দ্বাদশ মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা।

ফের বৃহত্তর আন্দোলনে নামছে নবম-দ্বাদশ মেধাতালিকাভুক্ত বঞ্চিত এসএসসি শিক্ষক পদপ্রার্থীরা ২০১৬ সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা নবম-দ্বাদশ শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়, সেখানে কমিশন স্বচ্ছ মেধাতালিকা না প্রকাশ, নাম্বার না প্রকাশ, ১:১.৪ অনুপাতে ডাকার গেজেট লঙ্ঘন করে মেধাতালিকায় অপেক্ষাকৃত পিছনের সারি তে থাকা প্রার্থীদের নিয়োগ করায় প্রথম ধাপে ডাক পাওয়া বঞ্চিত প্রার্থীরা দুর্নীতির প্রতিবাদে ২০১৯ সালে প্রেস ক্লাবের সামনে যে দীর্ঘ ২৯ দিনের অনশন করে সেখানে এসে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন "মেধাতালিকাভুক্ত সকলের চাকরি হবে"।

উচ্চ-প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ লিস্ট কবে প্রকাশিত হবে? অপেক্ষা আর ৪৮ ঘন্টা।

উচ্চ-প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ লিস্ট কবে প্রকাশিত হবে? গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলাতেই রায় শোনান বিচারপতি।

আপার প্রাইমারির নিয়োগে হাইকোর্টের কাছে চার সপ্তাহ সময় চাইল এসএসসি।

আপার প্রাইমারির নিয়োগে হাইকোর্টের কাছে চার সপ্তাহ সময় চাইল এসএসসি। ২০১৪ সালে প্রথম উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। যে পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালের আগস্ট মাসে। ফলও প্রকাশিত হয় ২০১৬ সালে। তবে ফল প্রকাশের পরেই থেমে যায় গোটা প্রক্রিয়া।

করোনার জের, ফের পিছোচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া

করোনার জের গোটা রাজ্য জুড়ে। চারদিকে দিনে দিনে পরিস্থিতি খারাপের দিকে। গোটা দেশ মুখব থুবড়ে পড়ে আছে করোনার দ্বিতীয় ঢেউয়ের কাছে। একাধিক পরিকল্পনা সত্বেও দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ততোধিক পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল

তৃণমূল ক্ষমতায় ফিরলে ডবল ডবল চাকরি হবে! প্রতিশ্রুতি দিলেন মমতা।

তৃণমূল ক্ষমতায় ফিরলে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে। রবিবার হুগলির পুরশুড়ায় এক জনসভা থেকে প্রতিশ্রুতি দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ১০ বছরের শাসনকালে রাজ্যের স্বাস্থ্য

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের! হুলুস্থুল কালীঘাটে।

কথা দিয়েও কথা রাখেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তায় শুয়ে প্রতিবাদ এসএসসি চাকরিপ্রার্থীদের! কার্যত হুলুস্থুল কালীঘাটে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করেও মেলেনি চাকরি।

পাশ করেছি, চাকরি কই? পুলিশি বাধা টপকে শিক্ষামন্ত্রীর বাড়িতে হবু শিক্ষকরা।

পাশ করেছি, চাকরি কই? শিক্ষামন্ত্রীর বাড়ির গেটে ধুন্ধুমার, SSC হবু শিক্ষকদের বিক্ষোভে উত্তাল নাকতলা। এদিন দুপুর ২ টো নাগাত স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে।

Trending Now