নজরবন্দি ব্যুরোঃ করোনার জের গোটা রাজ্য জুড়ে। চারদিকে দিনে দিনে পরিস্থিতি খারাপের দিকে। গোটা দেশ মুখব থুবড়ে পড়ে আছে করোনার দ্বিতীয় ঢেউয়ের কাছে। একাধিক পরিকল্পনা সত্বেও দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ততোধিক পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। বারবার সতর্ক করা হচ্ছে সকলকে।
আরও পড়ুনঃ আংশিক লকডাউনে যাত্রী কই? ভাড়া বাড়ানোর দাবীতে মমতাকে চিঠি বাস মালিকেদের
রোগীদের রিপোর্ট না থাকলেও ফিরিয়ে দেওয়া যাবেনা বলে আজ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সব মিলিয়ে ভয় আর আতঙ্ক নিয়ে একটা গোটা দেশ দিন গুনছে। করোনা কালে বাংলার পরস্থিতিও ভয়াবহ। সংকট নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী একাধিক পরিকল্পনা গ্রহোন করেছেন। রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। বন্ধ সকল লোকাল ট্রেন। বন্ধ স্কুল কলেজ।
সূত্রের খবর করনার প্রকোপ এবার পড়বে স্কুল সার্ভিস কমিশনের ওপরও। একাধিক বার আইনি কারণে পিছিয়েছে নিয়োগ। বেশ কয়েক বার দিন পিছিয়ে যাওয়ার পর আদালতের রায় অনুযায়ী আগামী ১০ তারিখের মধ্যেই ইন্টারভিউতে উত্তীর্ণ পরিক্ষার্থীদের তালিকা প্রকাশের কথা। সেই মতো সোমবারের মধ্যে প্রকাশ করতে হবে তালিকা। ইতিমধ্যে আদালতের রায় মোতাবেক ভেরিফিকেশন পর্ব শেষ করে ফেলেছে কমিশন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, করোনার বাড়বাড়ন্তে সম্ভন নয় মুখোমুখি ইন্টারভিউ।
করোনার জের, যে হারে রাজ্যে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিকল্প কোন পথ খুঁজে পাচ্ছেন না কর্তারা। তাঁদের মতে ভার্চুয়ালি ইন্টারভিউ নেওয়ার মতো পরিকাঠামো নেই এসএসসির। এই মুহুর্তে উচ্চ প্রাথমিকে প্রায় ১৬ হাজার শূন্য পদ রয়েছে। কিন্তু পরিস্থিতি অনুকূল না হওয়ায় আগামী সপ্তাহে আদালতে যাবে এসএসসি। অন্যদিকে নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত পরবর্তী পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে পারছেনা বলেও জানানো হয়েছে।



