নজরবন্দি ব্যুরোঃ আংশিক লকডাউনে যাত্রী কই? ভাড়া বাড়ানোর দাবীতে মমতাকে চিঠি বাস মালিকেদের। গোটা দেশে কার্যত সুনামির আকারে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। একাধিক পরিকল্পনাতেও কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না পরস্থিতি। দিনে দিনে বাড়ছে দৈনিক সংক্রমণের গ্রাফ। গত তিন দিন পর পর ৪ লাখ ছুঁয়েছে দৈনিক সংক্রমণের মাত্রা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল।
আরও পড়ুনঃ করোনার বাড়বাড়ন্তে রবিবার থেকে তারকেশ্বর মন্দিরে নিষিদ্ধ হচ্ছে প্রবেশ
করোনার প্রথম ঢেউ ভারতের রাজ্যগুলি সামলে নিলেও দ্বিতিয় ঢেউয়ের কাছে কার্যত মুখ থুবড়ে পড়েছে। গতা দেশ জুড়ে হাহাকার বেড, হাসপাতাল,অক্সিজেনের। একটা গোটা দেশের দিন পেরচ্ছে ভয় আতঙ্ক আর হাহাকার নিয়ে। করোনার প্রথম ঢেউয়ে মূল শহর গুলিতে মূল প্রকোপ পড়লেও, দ্বিতীয় ঢেউ তীব্র ভাবে ছড়িয়েছে শহরতলি এবং গ্রামগুলিতেও।
পরিস্থিতি সামলাতে নবান্নের তরফ থেকে দিন কয়েক আগেই ঘোষণা করা হয়েছে রাজ্য জুড়ে চলবে আংশিক লকডাউন। বন্ধ সমস্ত লোকাল ট্রেন। বেঁধে দেওয়া হয়েছে বাজার হাটের সময়। অর্ধেক কর্মী নিয়ে চলবে সমস্ত অফিস। কমছে মেট্রোর সংখ্যাও। সতর্ক করে বারবার বলা হয়েছে অতি প্রয়োজন ছাড়া কোনোভাবেই রাস্তায় না বেরতে।
আংশিক লকডাউনে যাত্রী কই? এই পরিস্থিতিতে কমছে বাসের যাত্রী সংখ্যা। তাই ভাড়া বাড়ানোর দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বাসের মালিকেরা। ভাড়া বাড়ানোর পাশাপাশি আরও ১০ টি দাবী জানিয়েছেন তাঁরা। তার মধ্যে মূল দাবী হল ন্যূনতম বাসভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হোক। পরবর্তী স্তরে সেটা ২০ এবং ২৫ টাকা করা হোক।



