নজরবন্দি ব্যুরোঃ উচ্চ-প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ লিস্ট কবে প্রকাশিত হবে? গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলাতেই রায় শোনান বিচারপতি। রাজ্যসরকার কে নির্দেশ দেন ২০২১ সালের ৪ জানুয়ারি থেকে তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। পাশাপাশি ৩১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ আচমকা দলীয় গ্রুপ ত্যাগ, বিজেপি ছাড়ার জল্পনা ওড়ালেন মুকুল ঘনিষ্ঠ বিধায়ক।
সেইমত যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নামে স্কুল সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হয় ৪ জানুয়ারি থেকে। নথি অনলাইনে জমা নেওয়া হয় ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু তারপরই যে থমকে গেছে প্রক্রিয়া! কারণ গত ১১ই ডিসেম্বর(২০২০) কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য WPA 9597 of 2019 মামলা তে আরও একটি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী ১০ই মে ২০২১ সালের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের।
আরও পড়ুনঃ রাজ্য নিয়ে চিন্তা! আজই শাহ-সাক্ষাতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল।
কিন্তু ১০ই মে পেরিয়ে আজ জুন মাসের ১৫ তারিখ। এখনও সেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। তবে আদালতের দেওয়া সময়সীমার শেষ দিন অর্থাৎ গত ১০ই মে অতিরিক্ত সময় চেয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। আবেদনের ভিত্তিতে ১৭ই মে মামলাটি ওঠে বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে। স্কুল সার্ভিস কমিশনের অতিরিক্ত সময় দাবিতে বিচারপতি অরিন্দম সিনহা জানিয়ে দেন, এই মামলাটি বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে নিয়ে যেতে।
কারণ স্কুল সার্ভিস কমিশনকে ইন্টারভিউ তালিকা প্রকাশ করার জন্যে সময় বেঁধে দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। ১৭ তারিখে বিচারপতি অরিন্দম সিনহার নির্দেশ মত আজ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী, বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর কাছে মামলা মেনশেন করতে যান। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি আগামী শুক্রবার মামলা টি নির্ধারিত করেন। পাশাপাশি মামলার সব পক্ষ কে নোটিশ দিয়ে বিষয় টি যাতে জানানো সেই ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের এর আইনজীবী কে নির্দেশ দেন। উচ্চ-প্রাথমিক নিয়োগের ইন্টারভিউ লিস্ট কবে প্রকাশিত হবে? জানা যাবে আর ৪৮ ঘন্টা পর।



