জামিন অযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। যে উপদেষ্টা কমিটির সদস্যদের বিরুদ্ধে যামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে সেই কমিটির অনুমোদন দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেকথা উল্লেখ করা হয়েছে এফআইআরে।
এরআগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২ টি এফআইআর করেছে সিবিআই। একটি মামলা হয়েছে নবম দশম শ্রেনীর নিয়োগ নিয়ে, অন্য মামলাটি হয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার ঘুরপথে নিয়োগ নিয়ে। সব মিলিয়ে চরম বিড়ম্বনার মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিকে গতকাল ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ আজ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারিকে সাড়ে ৯ ঘন্টা জেরা করে সিবিআই। আগামীকাল এবার তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। ৫ পর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রীকে।
আজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হল। পাশাপশি, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে তাঁর আজ পর্যন্ত প্রাপ্ত যাবতীয় বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বলা হয়েছে, দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা।
প্রসঙ্গত স্কুল সার্ভিস নিয়োগ কেলেঙ্কারির তদন্ত ও মামলা সূত্রে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চেয়েছে কলকাতা হাইকোর্ট । সব মিলিয়ে এবার বেশ বিপাকে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
আর সেই কারনেই আদালতের এই নির্দেশ। অনেক আবার মনে করছেন শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রীই নন। এই মামলায় যাঁদের নাম আছে তাঁদের সবারই সম্পত্তির হিসেব চাইবে আদালত।
আবার তাঁর কথায়, দুর্নীতি হয়নি সেটা তিনি জানিয়েছেন। এবার ফের ডাকার পর মনে করা হচ্ছে তদন্তকারী অফিসাররা গত দিনের থেকে আরও বেশি প্রস্তুতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে পারেন।