নজরবন্দি ব্যুরোঃ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে আজ টানা সাড়ে ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামীকাল এবার তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। ৫ পর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রীকে। নির্বাচন কমিশনে দেওয়া তাঁর আয় ব্যয় ও স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবের সঙ্গে ব্যাপক অমিল বাস্তবের। ভুল তথ্য দিয়েছেন প্রমাণ হলে খারিজ হতে পারে বিধায়ক পদ। হতে পারে জেল জরিমানা।
আরও পড়ুনঃ শুধু পরেশ-কন্যা অঙ্কিতা নয়, BJP বিধায়কের পুত্রবধূও অবৈধ ভাবে চাকরি করছে এইমসে


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পরেশ অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, কবে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন? তৃণমূলের জেলা ও রাজ্য স্তরের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ করে তিনি যোগ দিয়েছিলেন শাসক দলে? তাঁর হাতে যোগদান মঞ্চে তৃণমূলের পতাকা কে তুলে দিয়েছিলেন? কী কারণে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে? তাঁর মেয়ে কবে চাকরি পেয়েছেন? মেয়ের চাকরির বিষয়ে তিনি কী জানেন?

সব মিলিয়ে দফায় দফায় সিবিআই জেরার মুখে পড়ে ভেঙে পড়েন দাপুটে মন্ত্রী পরেশ অধিকারী। সূত্রের খবর, আজ জেরার সময় প্রথমদিকে সাবলীল ভাবে উত্তর দিলেও, পরে ক্রশ প্রশ্নের মুখে পড়ে তুতলে যান তিনি। সম্পত্তির যে হিসেব তিনি নির্বাচন কমিশনে দিয়েছিলেন তাঁর সাথে বাস্তবের কেন কোন মিল নেই তা জানতে চান সিবিআই আধিকারিকরা।
CBI জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ল যাবতীয় প্রতিরোধ, মুখ খুললেন মন্ত্রী পরেশ। কাল আবার…



সুত্র বলছে আগামীকাল নিজাম প্যালেসে হাজিরা দিতে পরেশ কে দিতে হবে যাবতীয় সম্পত্তির হিসেব, সাথে আয় এবং ব্যায়ের খতিয়ান। আর তা যদি না মেলে নির্বাচন কমিশনে দেওয়া তথ্যের সাথে তাহলে খারিজ করা হতে পারে তাঁর বিধায়ক পদ। চলে যেতে পারে মন্ত্রীত্ব। পাশাপশি হতে পারে জেল জরিমানাও।
এদিকে আজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হল। পাশাপশি, হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে তাঁর আজ পর্যন্ত প্রাপ্ত যাবতীয় বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বলা হয়েছে, দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা।







