এবার পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই-এর জেরার মুখ থেকে বার বার ফিরে এসেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর। গত পরশু তিনি সিবিআই জেরার মুখে পড়তে বাধ্য হন। কিন্তু এখনই তা শেষ হয়ে যাচ্ছে না।

আরও পড়ুনঃ ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর, আগামী সপ্তাহেই আসতে হবে নিজাম প্যালেসে

বিশ্বস্ত সূত্রের খবর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থবাবু কে ফের তলব করেছে সিবিআই। আর এবার স্কুল সার্ভিস নিয়োগ কেলেঙ্কারির তদন্ত ও মামলা সূত্রে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট ।

এবার পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল আদালত

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, এ ব্যাপারে উচ্চ আদালতে হলফনামা পেশ করতে হবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। এছারাও আগামী সপ্তাহে ফের তাঁকে জেরার জন্য বসতে হবে নিজাম প্যালেসে। কিন্তু কেন এই সম্পত্তির হিসেব চাওয়া হল?

18 13

অয়াকিবহল মহল মনে করছেন, এই মামলায় আর্থিক লেনদেন হয়েছে প্রচুর টাকার। গত কয়েক আর্থিক বছরের জন্য পার্থবাবু যে আয়কর রিটার্ন পেশ করেছেন তার সঙ্গে তাঁর সম্পত্তির হিসাবের সঙ্গতি রয়েছে কিনা সেটাই খতিয়ে দেখবেন সিবিআইয়ের তদন্তকারীরা।

7 14

এবার পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল আদালত

আর সেই কারনেই আদালতের এই নির্দেশ। অনেক আবার মনে করছেন শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রীই নন। এই মামলায় যাঁদের নাম আছে তাঁদের সবারই সম্পত্তির হিসেব চাইবে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন