Perth Chatterjee: ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর, আগামী সপ্তাহেই আসতে হবে নিজাম প্যালেসে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই-এর জেরার মুখ থেকে বার বার ফিরে এসেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর। গত পরশু তিনি সিবিআই জেরার মুখে পড়তে বাধ্য হন। কিন্তু এখনই তা শেষ হয়ে যাচ্ছে না। বিশ্বস্ত সূত্রের খবর এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থবাবু কে ফের তলব করেছে সিবিআই।

আরও পড়ুনঃ পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের, ফেরাতে হবে মাইনেও

আগামী সপ্তাহে তাঁকে ফের নিজাম প্যালেসে ডাকা হয়েছে জেরার জন্য । এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে পার্থবাবু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ সেই রায়ের শুনানি হওয়ার কথা । কিন্তু তার আগেই ফের একবার সিবিআইয়ের তলবে অসস্থিতে পার্থ বাবু।

ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর

উল্লেখ্য, সেদিন সিবিআইয়ের তরফে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে ছিল, নিয়োগ তালিকায় পিছনে নাম থাকা সত্ত্বেও কী করে চাকরী দেওয়া হল? ২০১৯ সালে যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল, তার পিছনে কারণ কী ছিল? কমিটি যখন গঠন করা হয়েছিল তার প্রক্রিয়া কী ছিল?

8 13

একইসঙ্গে মেধাতালিকায় পিছনে থাকা চাকরী প্রার্থীদের কীভাবে চাকরী দেওয়া হল? কিভাবে যোগ্যদের বাইরে রাখা হল? শিক্ষামন্ত্রী পদে থাকাকালীন এবিষয়ে তিনি কী কিছু জানতেন না? কিন্তু সেদিন প্রায় সমস্ত প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন পার্থ চট্টোপাধ্যায়।

9 11

ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI-এর, আগামী সপ্তাহেই আসতে হবে নিজাম প্যালেসে

10 15
ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব CBI

কখনও তিনি বলেছেন কার সুপারিশে চাকরী দিয়েছেন তা মনে পড়ছে না। আবার তাঁর কথায়, দুর্নীতি হয়নি সেটা তিনি জানিয়েছেন। এবার ফের ডাকার পর মনে করা হচ্ছে তদন্তকারী অফিসাররা গত দিনের থেকে আরও বেশি প্রস্তুতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করতে পারেন।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত