SSC: পরিস্থিতি সামলাতে আসরে মুখ্যমন্ত্রী, শিক্ষা কমিশনারকে বদলে দিলেন মমতা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে আজ টানা সাড়ে ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তখন অন্যদিকে নবান্ন হস্তক্ষেপ করল বিকাশ ভবনের ওপর। পরিস্থিতি সামাল দিতে আসরে নামলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শিক্ষা কমিশনার কে বদলে দিলেন মুখ্যমন্ত্রী। স্পেশ্যাল কমিশনার বিশেষ সচিব পদমর্যাদার এক অফিসারকে বিদ্যালয় শিক্ষা কমিশনারের পদে বসাল নবান্ন।

আরও পড়ুনঃ CBI জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ল যাবতীয় প্রতিরোধ, মুখ খুললেন মন্ত্রী পরেশ। কাল আবার…

রাজ্যের নতুন শিক্ষা কমিশনার হচ্ছেন অরূপ সেনগুপ্ত। শুক্রবার সন্ধ্যায় এই মর্মে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। কিন্তু কেন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করলেন বিষয়টিতে? কারন হল শিক্ষা কমিশনার বদলে দেওয়ার এই নির্দেশটি জারি করেছে নবান্নের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। বলা বাহুল্য ওই দফতরের মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

noticeX1 750x1024 1

এদিকে গতকাল ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ আজ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারিকে সাড়ে ৯ ঘন্টা জেরা করে সিবিআই। আগামীকাল এবার তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। ৫ পর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রীকে। নির্বাচন কমিশনে দেওয়া তাঁর আয় ব্যয় ও স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবের সঙ্গে ব্যাপক অমিল বাস্তবের। ভুল তথ্য দিয়েছেন প্রমাণ হলে খারিজ হতে পারে বিধায়ক পদ। হতে পারে জেল জরিমানা।

পরিস্থিতি সামলাতে আসরে মুখ্যমন্ত্রী, শিক্ষা কমিশনার কে বদলে দিলেন মমতা!

পরিস্থিতি সামলাতে আসরে মুখ্যমন্ত্রী, শিক্ষা কমিশনারকে বদলে দিলেন মমতা
পরিস্থিতি সামলাতে আসরে মুখ্যমন্ত্রী, শিক্ষা কমিশনারকে বদলে দিলেন মমতা

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পরেশ অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, কবে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন? তৃণমূলের জেলা ও রাজ্য স্তরের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ করে তিনি যোগ দিয়েছিলেন শাসক দলে? তাঁর হাতে যোগদান মঞ্চে তৃণমূলের পতাকা কে তুলে দিয়েছিলেন? কী কারণে তিনি যোগদান করেছিলেন তৃণমূলে? তাঁর মেয়ে কবে চাকরি পেয়েছেন? মেয়ের চাকরির বিষয়ে তিনি কী জানেন?

CBI জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ল যাবতীয় প্রতিরোধ, মুখ খুললেন মন্ত্রী পরেশ। কাল আবার...
CBI জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ল যাবতীয় প্রতিরোধ, মুখ খুললেন মন্ত্রী পরেশ। কাল আবার…

সব মিলিয়ে দফায় দফায় সিবিআই জেরার মুখে পড়ে ভেঙে পড়েন দাপুটে মন্ত্রী পরেশ অধিকারী। সূত্রের খবর, আজ জেরার সময় প্রথমদিকে সাবলীল ভাবে উত্তর দিলেও, পরে ক্রশ প্রশ্নের মুখে পড়ে তুতলে যান তিনি। সম্পত্তির যে হিসেব তিনি নির্বাচন কমিশনে দিয়েছিলেন তাঁর সাথে বাস্তবের কেন কোন মিল নেই তা জানতে চান সিবিআই আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত