বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী, রক্ষাকবচের আর্জি খারিজ, হেপাজতে নিতে পারে CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবেদনে কাজ হল না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে সিবিআই চাইলে এখন পার্থকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। ঘটনাচক্রে, সিবিআই শুক্রবারই পার্থকে দ্বিতীয় বার হাজিরা দিতে বলেছে নিজাম প্যালেসে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, পার্থকে হেফাজতে জেরা করতে পারে সিবিআই। ওই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে রক্ষাকবচের জন্য আর্জি করেন পার্থ।

শুক্রবার সকালে পার্থর আইনজীবীরা ডিভিশন বেঞ্চে জানান, সিবিআই যেন পার্থকে হেফাজতে না নিতে পারে। সেই আবেদনই খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবারের রায়ের পর পার্থের সিবিআই দফতরে হাজির হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী, রক্ষাকবচের আর্জি খারিজ, হেপাজতে নিতে পারে CBI

প্রসঙ্গত স্কুল সার্ভিস নিয়োগ কেলেঙ্কারির তদন্ত ও মামলা সূত্রে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চেয়েছে কলকাতা হাইকোর্ট । সব মিলিয়ে এবার বেশ বিপাকে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত