আর এ বছর সেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে দলে আরো অনেক অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও শুভমান কে কেন অধিনায়ক করা হলো। দলের অধিনায়কত্ব করতে গিয়ে নিজের খেলার ওপর প্রভাব পড়বে না তো? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর এর উত্তর দিতে পারে শুধুমাত্র সময়।
উল্লেখ্য আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে আইপিএলের মিনি অকশন। এই অকশনে বাকিদের সঙ্গে সবার নজর থাকবে গুজরাতের দিকে। কারণ, নতুন নেতা শুভমানের জন্য কেমন দল সাজাবে টিম ম্যানেজমেন্ট, তা দেখতে চাইছে ভারতীয় ক্রিকেট।
নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে আরও একটা উপভোগ্য মরশুম উপহার দিতে চাই। আগের অসাধারণ দু'টি মরশুম ছিল এবং আমি আমাদের উত্তেজনাপূর্ণ ও নজরকাড়া ক্রিকেটের সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য উন্মুখ। এই মরশুমটিও স্মরণীয় করা যাক! সমস্ত ভক্তদের কাছে... #AavaDe!’
নিজের ছবিতে সচিন-কন্যা লিখলেন, ‘‘ও শুধু আমার।’’ তবে কি আর কোনও রাখঢাক রাখতে চাইছেন না সারা! খুল্লম খুল্লা প্রেমের ইস্তাহার দিলেন তিনি! কিন্তু এই ‘ও’ ঠিক কাকে সম্বোধন করেছেন তা খোলসা করেননি সারা। যদিও এই পোস্টে চোখ আটকে গিয়েছে নেটাগরিকদের। সকলের প্রায় একটা প্রশ্ন, তবে কি ফাইনালের আগে প্রেমিক শুভমানকে উদ্বুদ্ধ করতেই এমন হেঁয়ালি ভরা পোস্ট দিলেন সচিন-কন্যা?
ভারতীয় ক্রিকেটের জগতের অন্যতম ক্রিকেটার শুভমান গিল। বর্তমানে যে সমস্ত তরুণ খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শুভমান। আর সব থেকে বেশি চর্চিত হচ্ছে তার প্রেম কাহিনী। বেশ কিছু বছর ধরেই জল্পনা রয়েছে তার আর শচীন তেন্ডুলকারের মেয়ের প্রেম নিয়ে। যদিও তারা কখনো এই কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে তারা যে ডেট করছে সেই প্রমাণ বেশ কিছু বার পাওয়া গিয়েছে। এবার আরেক খেলোয়াড় তাদের প্রেমের খবর ভাস করলেন। তারা নাকি বিয়ে করতে চলেছেন।
ভারতীয় ব্যাটিং লাইন আপের মধ্যে হেভিওয়েটদের ভিড় থাকলেও 'প্রিন্স' শুভমন গিলের জুড়ি মেলা ভার। বিশ্বকাপের আগে তুখোড় ফর্মে থাকা সেই গিলই আক্রান্ত হলেন ডেঙ্গিতে। প্রথম দু'টি ম্যাচ খেলতে পারলেন না। তবে, এই মুহূর্তে বিরাট খুশির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। ডেঙ্গি কাটিয়ে আহমেদাবাদ পৌঁছেই অনুশীলনে নেমে পড়লেন শুভমন গিল! অর্থাৎ, শনিবার পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে দেখা গেলেও যেতে পারে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর তাঁর প্লেটলেট সংখ্যা দ্রুত কমতে শুরু করে। তারপরই তাঁকে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে চেন্নাইয়ের টিম হোটেলে ড্রিপ চালিয়ে রাখা হয়েছিল গিলকে। তবে প্লেটলেট সংখ্যা দ্রুত কমতে থাকায় হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।