IPL24: গুজরাটের অধিনায়ক শুভমান, এই প্রথম মুখ খুললেন কোচ আশিষ নেহরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সবার চোখ কপালে তুলে দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ২০২২ সালে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করানোর পর, ২০২৩ সালে তাঁর নেতৃত্বে রানার্স হয়েছিল গুজরাট। এহেন হার্দিক কিন্তু কয়েক সপ্তাহ আগে অনেক নাটকের পর মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছেন। আর এই অবস্থাতেই পাঁচবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন রোহিত শর্মা কে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক কে ক্যাপ্টেন করেছে।

আরও পড়ুনঃ বিশ্বকাপে ভাল খেলার পুরষ্কার, অর্জুন হলেন মহম্মদ শামি

asish3

অপরদিকে গুজরাট টাইটেনসের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। শুভমানের সেইভাবে বড় মঞ্চে অধিনায়ক হবার অভিজ্ঞতা নেই। তাই প্রশ্ন উঠেছে জিটি-কে হার্দিকের মত সাফল্য দিতে পারবেন শুভমান? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন গুজরাটের কোচ আশিস নেহরা (Ashish Nehra)

এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নেহেরা জানান, “আমরা সবাই জানি অভিজ্ঞতা কম। হার্দিক এর মত প্রতিভা ও অভিজ্ঞ ক্রিকেটারের পরিবর্ত খুঁজে পাওয়া কঠিন। কিন্তু শেষ বছর শুভমার নিজেকে যে জায়গায় তুলেছে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না।তার বয়স কম হলেও ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। আমরা সবদিক ভেবেই ওকে অধিনায়কের দায়িত্ব দিয়েছি “।

গুজরাটের অধিনায়ক শুভমান, এই প্রথম মুখ খুললেন কোচ আশিষ নেহরা
গুজরাটের অধিনায়ক শুভমান, এই প্রথম মুখ খুললেন কোচ আশিষ নেহরা

উল্লেখ্য সবচেয়ে কম বয়সে অধিনায়ক হয়েছিলেন বিরাট। তিনি যখন আরসিবির অধিনায়ক হন তখন তার বয়স ছিল ২২ বছর। আর শুভমান অধিনায়কত্ব পেলেন বছর বয়সে। আইপিএলে (IPL) ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শুভমান কলকাতায় খেলেছেন। ২০২২ এ তিনি গিয়েছেন গুজরাটে (Gujarat Titans)

গুজরাটের অধিনায়ক শুভমান, এই প্রথম মুখ খুললেন কোচ আশিষ নেহরা

asish2

আর এ বছর সেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে দলে আরো অনেক অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও শুভমান কে কেন অধিনায়ক করা হলো। দলের অধিনায়কত্ব করতে গিয়ে নিজের খেলার ওপর প্রভাব পড়বে না তো? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর এর উত্তর দিতে পারে শুধুমাত্র সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন