নজরবন্দি ব্যুরো: সোমবার হার্দিক পাণ্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নেওয়ার একদিন পরেই শুভমান গিলকে গুজরাট টাইটান্সের অধিনায়ক নিযুক্ত করা হল। আইপিএলের মরশুমের যে কোন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে সিনিয়র ক্রিকেটে এই প্রথম নেতৃত্বের দায়িত্ব সামলাবেন শুভমন গিল।
আরও পড়ুন: অবশেষে মুখ খুললেন হার্দিক, গুজরাট টাইটান্স কে দিলেন বার্তা


গুজরাট টাইটান্সের ক্রিকেট দলের পরিচালক ইকরাম সোলাঙ্কি বলেছেন, শুভমান গিল গত দুই বছরে ক্রিকেটের সর্বোচ্চ স্তরে মর্যাদা অর্জন করেছেন। সম্প্রতি আইসিসি র্যাগঙ্কিং এও এক নম্বরে আছেন তিনি। আমরা তাকে শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, একজন নেতা হিসেবেও পরিপক্ক হতে দেখেছি। মাঠে তার অবদান গুজরাট টাইটান্সকে শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হতে সাহায্য করবে।

গুজরাট টাইটান্স ২০২২ থেকে আইপিএল খেলছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি ইতিমধ্যেই ট্রফিও জিতেছে। শুভমান গিলও প্রথম মরশুম থেকেই দলের সঙ্গে রয়েছেন এবং দলের সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গুজরাটের অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত শুভমান বলেন,


গুজরাট টাইটান্সের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শুভমান, ফ্যানদের দিলেন নতুন বার্তা

‘গুজরাট টাইটান্সের দায়িত্ব পেয়ে আমি উৎফুল্ল এবং গর্বিত। আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। এর আগে দু’টি দারুণ মরশুম গিয়েছে আমাদের। নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে আরও একটা উপভোগ্য মরশুম উপহার দিতে চাই। আগের অসাধারণ দু’টি মরশুম ছিল এবং আমি আমাদের উত্তেজনাপূর্ণ ও নজরকাড়া ক্রিকেটের সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য উন্মুখ। এই মরশুমটিও স্মরণীয় করা যাক! সমস্ত ভক্তদের কাছে… #AavaDe!’








