Hardik Pandya: অবশেষে মুখ খুললেন হার্দিক, গুজরাট টাইটান্স কে দিলেন বার্তা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বেলার দিকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়। প্রায় সঙ্গে-সঙ্গে নিজের নয়া দল মুম্বই ইন্ডিয়ান্সকে স্পেশাল বার্তা দেন হার্দিক পান্ডিয়া। অথচ যে দল তাঁকে অধিনায়ক করেছিল এবং যে দলে তাঁকে শেষ দু’বছর ছিলেন, সেই গুজরাট টাইটানসের জন্য একটা শব্দও উচ্চারণ করেননি।

আরও পড়ুন: গুজরাট থেকে মুম্বইতে ‘ঘরওয়াপসি’ হার্দিকের, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

তা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন নেটিজেনদের একাংশ। আর সেই বার্তা এলো কিন্তু বেশ কিছু ঘন্টা পর। এমনিতে চরম নাটকীয়তার পরে সোমবার বেলার দিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে গুজরাট ছেড়ে মুম্বইয়ে ফিরে যাচ্ছেন হার্দিক। তারপর সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ গুজরাটকে নিয়ে মুখ খোলেন তারকা অলরাউন্ডার।

1 121

তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ”আমি গুজরাট টাইটান্সের ভক্তকূল, ম্যানেজমেন্ট ও দলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের সদস্য হিসেবে খেলেছি এবং নেতৃত্ব দিয়েছি। এটা আমার কাছে বড় সম্মানের ব্যাপার…। গুজরাট টাইটান্সের স্মৃতি এবং অভিজ্ঞতা হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে। এই অবিস্মরণীয় জার্নির জন্য ধন্যবাদ।”

অবশেষে মুখ খুললেন হার্দিক, গুজরাট টাইটান্স কে দিলেন বার্তা

2 90

আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়েই গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক । দ্বিতীয়বারও দলকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অধিনায়কত্ব নজর কেড়েছিল। কিন্তু আগামী মরশুমে আর সেই ভূমিকায় দেখা যাবে না তাঁকে!

3 38

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর