Hardik Pandya: গুজরাট থেকে মুম্বইতে ‘ঘরওয়াপসি’ হার্দিকের, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। আইপিএলের আসন্ন মরশুমে মুম্বইয়ের হয়ে খেলবেন হার্দিক পাণ্ডিয়া। অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। তারকা অলরাউন্ডার নিজেই সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন। তবে হার্দিকের গুজরাট থেকে মুম্বইয়ে ‘ঘরওয়াপসি’র খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের তরফ থেকে আসছে মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি না খেললে ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে, ICC কে জানাল পাক বোর্ড

২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের একজন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন হার্দিক। ব্যাটে বলে বিরোধী পক্ষকে চাপে ফেলতে ভালই পারেন তিনি। ২০২২ সালে আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে দেখা যায় তাঁকে। প্রথম বছরেই ওই মরশুমের খেতাব জেতে তাঁরা। আইপিএলের দ্বিতীয় বর্ষে অর্থাৎ ২০২৩ সালে হার্দিকের অধিনায়কত্বে ফাইনাল পর্বে যায় জিটি। এবার সেই গুজরাট ছেড়ে মুম্বইতে ফিরলেন তিনি।

গুজরাট থেকে মুম্বইতে 'ঘরওয়াপসি' হার্দিকের, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “হার্দিক পাণ্ডেয়া যে গতিতে আহমেদাবাদ থেকে মুম্বইতে ফিরে এল, আমি মনে করি তাঁর নামে একটি বুলেট ট্রেন হওয়া উচিত।’ কেউ আবার কিছু মিম ভিডিও শেয়ার করেছেন। এমন নানা ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে।

গুজরাট থেকে মুম্বইতে 'ঘরওয়াপসি' হার্দিকের, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের ফিরে আসা নিয়ে নীতা আম্বানি বলেছেন, “আমরা হার্দিককে আবারও স্বাগত জানাতে পেরে খুব খুশি। মুম্বই ইন্ডিয়ান্সের একজন তরুণ প্রতিভা থেকে টিম ইন্ডিয়ার তারকা হওয়া পর্যন্ত, হার্দিক অনেক দূর এগিয়েছে। আমরা তাঁর জন্য গর্বিত। ভবিষ্যতে আরও অনেক সাফল্য তাঁর জন্য অপেক্ষা করছে।”

গুজরাট থেকে মুম্বইতে ‘ঘরওয়াপসি’ হার্দিকের, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

গুজরাট থেকে মুম্বইতে 'ঘরওয়াপসি' হার্দিকের, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা
গুজরাট থেকে মুম্বইতে ‘ঘরওয়াপসি’ হার্দিকের, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন