নজরবন্দি ব্যুরো: ভারত এবং পাকিস্তান এই দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে দীর্ঘদিন। এই খারাপ সম্পর্কের প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া সম্পর্কেও। দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি দুই দেশের। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের আয়োজন নিয়ে ও বিতর্ক কম হয়নি।
আরও পড়ুন: ইতিহাস তৈরি করল উগান্ডা, জিম্বাবোয়ের টি-২০ বিশ্বকাপ খেলা অনিশ্চিত
কিন্তু ভারতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওডিআই বিশ্বকাপ খেলতেও ভারতে এসেছিল পাকিস্তান দল। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করার ও দায়িত্ব রয়েছে পাকিস্তানের। দুই দেশের যা সম্পর্ক তাতে ভারত আদৌও পাক সফরে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই কারণেই নাকি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জ়াকা আশরফ ও সিওও সলমন নাসির।

পাক ক্রিকেট বোর্ডের ওই আধিকারিক বলেন, ‘এশিয়া কাপের মতো পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসতে নাও পারে ভারত। আর যদি তেমন কোনও পরিস্থিতি হয় তা হলে ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে, এই মর্মে চুক্তি করতে চাইছে পাক বোর্ড’। উল্লেখ্য ২০২৫ সালের ফেব্রুয়ারি -মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের।
চ্যাম্পিয়ন্স ট্রফি না খেললে ভারতকে ক্ষতিপূরণ দিতে হবে, ICC কে জানাল পাক বোর্ড

উল্লেখ্য, গত দুই বছরে বিশ্ব ক্রিকেটের একাধিক দল পাক সফরে এসেছে। সেখানে কোন অসুবিধা হয়নি। সেই বিষয়টিকে সামনে রেখে পিসিবি, আইসিসির উপর চাপ বাড়াচ্ছে। যদি ভারত , পাকিস্তানে এই অজুহাতে খেলতে না আসে এবং তাদের ম্যাচ অন্যত্র যদি সরানো হয় তাহলে পিসিবিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।




