নজরবন্দি ব্যুরো: ইতিহাস তৈরি করল উগান্ডা। টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেটে হারিয়ে দিল জ়িম্বাবোয়েকে। টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে এই প্রথম জয় তাদের। আফ্রিকা অঞ্চলের যোগ্যতা অর্জনকারী পর্বে ৩ ম্যাচের মধ্যে ২টিতে হেরে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঘোরতর অনিশ্চিত হয়ে পড়ল জিম্বাবোয়ে।
আরও পড়ুন: নাইটদের দলে রয়েছে ১৩ জন ক্রিকেটার, বাদ গেলেন কারা?
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে জিম্বাবোয়ে দল। আর এবার তাদের হারিয়েই ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এসেছে উগান্ডা। এক নম্বরে রয়েছে আয়োজক নামিবিয়া এবং দুইয়ে রয়েছে কেনিয়া। জিম্বাবোয়ে দল এই মুহূর্তে চার নম্বরে রয়েছে। অন্যান্য ম্যাচের ফলাফল জিম্বাবোয়ের পক্ষে না গেলে তাদের পক্ষে টি-২০ বিশ্বকাপের মূলপর্বে যাওয়া প্রায় অসম্ভব।

উল্লেখ্য সদ্য হয়ে যাওয়া ওডিআই বিশ্বকাপেও কোয়ালিফাই করে উঠতে পারেনি জিম্বাবোয়ে দল। আগে ব্যাটিংয়ে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছে জিম্বাবোয়ে। দলের বিপর্যয়ে যা একটু লড়াই করেছেন সিকান্দার রাজা। দলটির নতুন অধিনায়ক আজ ৪৮ রান করে অপরাজিত থাকেন।

পুরো ২০ ওভার খেলেও জিম্বাবোয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৩৬ রান। যদিও দল হিসেবে শক্তিশালী জিম্বাবোয়ের জন্য এই রানই যথেষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু কার্যত তা হয়নি। দলটির ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন উগান্ডার বোলার দীনেশ নাকরানি। ১৪ রান খরচে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি।
ইতিহাস তৈরি করল উগান্ডা, জিম্বাবোয়ের টি-২০ বিশ্বকাপ খেলা অনিশ্চিত

এরপর লক্ষ্য তাড়ায় নামা উগান্ডাকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিয়াজাত আলী শাহ ৪২ এবং আলপেশ রামজানি ৪০। ১৯তম ওভারেই জয় নিশ্চিত করে ফেলে উগান্ডা। তবে বাছাইপর্ব পেরোতে হলে পয়েন্ট টেবিলের প্রথম দুই স্থানে থাকতে হবে তাদের।



