নজরবন্দি ব্যুরো: ২০২৪ এর আইপিএল নিলাম শুরু হবে সামনেই। তার আগে প্রত্যেক দলের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। ছেড়ে দেওয়া ক্রিকেটারদেরকে নিলামে উঠতে হবে নতুন করে। এই অবস্থায় নিলাম এর আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল শাহরুখের দল। ছেড়ে দেওয়া ক্রিকেটারদেরকে বাদ দিলে বর্তমানে নাইটদের দলে রয়েছে ১৩ জন ক্রিকেটার।
আরও পড়ুন: দল ছাড়লেন হার্দিক, গুজরাট টাইটানসের নতুন অধিনায়ক কে?
তাদের মধ্যে ৯ জন এবং চার জন বিদেশি। যে ক্রিকেটারদের নাইট রাইডার ধরে রেখেছে তাদের মধ্যে প্রথম হল দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দলের কেটারদের দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের নতুন তারকা এবং টি-টোয়েন্টিতে ভারতীয় দলের অন্যতম সদস্য রিঙ্কু সিং। নাইটদের ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে হয়েছে গতবারের অধিনায়ক নীতিশ রানা।

রিংকু সিংকে যেমন কেকেআর স্টার বানিয়েছে তেমনি কেকেআরের নতুন আবিষ্কার সুয়শ শর্মা। তাকে দেখা যাবে নাইটদের জার্সি পড়ে। নাইটদের দলে ভারতীয় ক্রিকেটার হিসেবে রায়ের নাম। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করলেও আইপিএলের নিরিখে তিনি সেইভাবে অবদান রাখতে পারেননি, হয়েছে নাইট শিবিরে। প্রত্যাশামতই নারীদের জার্সি পড়ে ২৪ এর আইপিএলে খেলতে দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারকেও।

জোরে বোলার হর্ষিত রানাকেও ধরে রেখেছেন শাহরুখ-গম্ভীর। হর্ষিতের মতো জোরে বোলার বৈভব অরোরাকেও রেখে দিয়েছে কলকাতা। গত বছর আইপিএলের বোলিং বিভাগে একমাত্র উজ্জ্বল মুখ ছিলেন বরুণ চক্রবর্তী। তিনিও থাকছেন ২৪ এর দলে। বিদেশি ক্রিকেটার হিসাবে নাইটদের দলে থাকছেন রহমানুল্লা গুরবাজ, জেসন রয়, সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল।
বর্তমানে আপাতত এই ১৩ ক্রিকেটারকেই হাতে রেখেছে নাইটরা। দল ভরানোর জন্য এখনও তাঁদের হাতে রয়েছে ৩২.৭০ কোটি টাকা। কিনতে পারবেন চার বিদেশি। আর এবার এক নজরে দেখে নিন এবার কাদের ছেড়ে দিল নাইটরা।
নাইটদের দলে রয়েছে ১৩ জন ক্রিকেটার, বাদ গেলেন কারা?

ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন শাকিব আল হাসান, লিটন দাস, এ ছাড়াও সেই তালিকায় রয়েছে উমেশ যাদব, শার্দুল ঠাকুর, আর্য দেশাই, ডেভিড ইউস, টিম সাউদি, লকি ফার্গুসন, কুলবন্ত খেজরোলিয়া, মনদীপ সিংহ, জনসন চার্লস ও নারায়ণ জগদীশন।



