IPL24: দল ছাড়লেন হার্দিক, গুজরাট টাইটানসের নতুন অধিনায়ক কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতকাল গুজরাট টাইটানসের রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা যায়, হার্দিক আছেন তাঁদের দলেই। অবশ্য এর কিছু পরই জানা যায়, হার্দিককে টাকার বিনিময়ে ‘ট্রেড’ করে ঘরে ফিরিয়েছে মুম্বই। আর গুজরাট এই শূন্যস্থান এবার কাকে দিয়ে পূরণ করবে? কে হবে এই দলের নয়া অধিনায়ক?

আরও পড়ুন: শাহি সভায় আমন্ত্রণ পাননি, নাম না করে বঙ্গবিজেপি নেতৃত্বদের ‘বেইমান’ বললেন Anupam Hazra

এই প্রশ্ন যখন উঠেছে ঠিক তখনই শোনা যাচ্ছে নতুন অধিনায়কের নাম। তাই সব ঠিকঠাক থাকলে আইপিএলের একবারের চ্যাম্পিয়নদের পরের মরশুমে নেতৃত্ব দেবেন শুভমান গিল। হার্দিককে সই করানোর বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।

দল ছাড়লেন হার্দিক, গুজরাট টাইটানসের নতুন অধিনায়ক কে?
দল ছাড়লেন হার্দিক, গুজরাট টাইটানসের নতুন অধিনায়ক কে?

কিন্তু যা খবর, এদিন মুম্বই ও গুজরাট ফ্র্যাঞ্চাইজির কর্তাদের উপস্থিতিতে নাকি এই মেগা ট্রান্সফার সম্ভব হয়েছে।গতকাল গুজরাট টাইটানসের রিটেনশন তালিকা প্রকাশের পর দেখা যায়, হার্দিক আছেন তাঁদের দলেই।

দল ছাড়লেন হার্দিক, গুজরাট টাইটানসের নতুন অধিনায়ক কে?

1 114

অবশ্য এর কিছু পরই জানা যায়, হার্দিককে টাকার বিনিময়ে ‘ট্রেড’ করে ঘরে ফিরিয়েছে মুম্বই। এই দল থেকেই তো হার্দিকের ক্রিকেট তারকা হওয়ার সূচনা। দীর্ঘ বেশ কয়েক বছর মুম্বইয়ে খেলেই নিজের নাম তৈরি করেছিলেন হার্দিক। হয়ে উঠেছিলেন বিশ্বস্ত ফিনিশার এবং ভরসাযোগ্য অলরাউন্ডার।

3 37

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন