নজরবন্দি ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাতের নতুন অধিনায়ক হয়ে শুভমান গিল জানালেন, শিখতে শিখতে তিনি নেতৃত্ব দেবেন। এটা ঠিক এই দলে শুভমন অনেক মাস্টারমশাইকে পাবেন। তাঁদের মধ্যেই হেডস্যর অবশ্যই কেন উইলিয়ামসন। গত বছর যিনি একটি ম্যাচের অর্ধেক খেলেই মাঠ ছেড়েছিলেন।
আরও পড়ুন: এবার দাদাগিরির মঞ্চে উঠল বিরাট-রোহিত প্রসঙ্গ, সাফ উত্তর দিলেন সৌরভ
এই রকম মাস্টারমশাইদের সামনে গুজরাটের অধিনায়ক হিসেবে দেখা যাবে তাঁকে। কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করছেন খুব তাড়াতাড়ি গিল কে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়ে গেল। যা তাঁর খেলার উপর প্রভাব ফেলবে। তাই কেন উইলিয়ামসনের নেতৃত্বে শুভমানের এক মরশুম খেলা উচিত ছিল।

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হয়েছিলেন বিরাট কোহলি মাত্র ২২ বছরে। আর শুভমান হলেন ২৪ বছরে। তবে হার্দিকের বদলি হিসেবে নতুন নেতা হয়ে এরআগে শুভ্মান জানিয়েছিলেন, তাঁর ভরসা রয়েছেন ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামির উপরে।

আর এবার নিজের এই নতুন দায়িত্ব নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার এই তারকা ওপেনার। তিনি জানান, “আমি খুবই উচ্ছ্বস্বিত এবং গর্বিত। গুজরাটের মতো দলের অধিনায়কত্ব করা অনেক বড় পাওনা। দলে একাধিক সিনিয়র ক্রিকেটার আছে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। এবং আমাকে এত বড় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আশাকরি আগামী আইপিএল-এ আমার নেতৃত্বে গুজরাটের পারফরম্যান্স আরও ভালো হবে”।
শিখতে শিখতে নেতৃত্ব দেবেন, অধিনায়ক হয়ে এই প্রথম মুখ খুললেন GT-র শুভমান

উল্লেখ্য আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে আইপিএলের মিনি অকশন। এই অকশনে বাকিদের সঙ্গে সবার নজর থাকবে গুজরাতের দিকে। কারণ, নতুন নেতা শুভমানের জন্য কেমন দল সাজাবে টিম ম্যানেজমেন্ট, তা দেখতে চাইছে ভারতীয় ক্রিকেট।



