Shubman Gill: সুস্থতার পথে শুভমান, পাক ম্যাচে কী খেলবেন ভারতীয় ওপেনার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুভমা‌ন গিল‌কে নিয়ে আশা আশঙ্কার দোলাচল অব্যাহত। ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর আগে থেকেই তারকা এই ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ চরমে উঠে। ডেঙ্গি আক্রান্ত হয়ে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন গিল। শনিবার ভারত পাকিস্তান মহারণ।

আরও পড়ুন: অবশেষে কাটতে চলেছে ভিসা জট, ভারতে আসার পথে পাক সাংবাদিকরা

এই ম্যাচে কী খেলতে পারবেন পাঞ্জাব তনয়? সেটা এখনি জোর দিয়ে বলা না গেলেও বুধবারই চেন্নাই থেকে আহমেদাবাদ পাঠিয়ে দেওয়া হয় শুভমানকে। রাতের দিকে বিমানবন্দরে পৌঁছন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মাস্ক পরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বেরচ্ছেন ভারতীয় ওপেনার। তাঁকে দেখে একেবারে সুস্থ বলেই মনে হচ্ছে বলে মত নেটিজেনদের।

3 9

তবে বিশেষজ্ঞদের অনুমান, আপাতত সুস্থ হলেও পাকিস্তানের বিরুদ্ধে হয়তো খেলতে পারবেন না ওপেনার। কারণ ডেঙ্গু থেকে সেরে উঠে দীর্ঘসময় ধরে ফিল্ডিং বা ব্যাটিং করা খুবই কঠিন। তবে পরের ম্যাচ থেকে ফের চেনা ছন্দে দেখা যাবে তারকা ওপেনারকে, সেটাই আশা ক্রিকেটপ্রেমীদের। প্রসঙ্গত, চেন্নাইয়ে গিয়ে ডেঙ্গিতে আক্রান্ত হন গিল।

সুস্থতার পথে শুভমান, পাক ম্যাচে কী খেলবেন ভারতীয় ওপেনার?

5 7

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর তাঁর প্লেটলেট সংখ্যা দ্রুত কমতে শুরু করে। তারপরই তাঁকে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে চেন্নাইয়ের টিম হোটেলে ড্রিপ চালিয়ে রাখা হয়েছিল গিলকে। তবে প্লেটলেট সংখ্যা দ্রুত কমতে থাকায় হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন