অবশেষে কাটতে চলেছে ভিসা জট, ভারতে আসার পথে পাক সাংবাদিকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ যোগ দিতে অবশেষে ভারতে যাচ্ছেন পাকিস্তানের সাংবাদিকরা। মঙ্গলবার ভারতীয় দূতাবাসে গণমাধ্যম কর্মীদের জন্য ভিসা প্রসেসিং শুরু হয়েছে।

আরও পড়ুন: অধিনায়কোচিত শতরান রোহিতের, আফগানদের বিরুদ্ধে জেতার পথে ভারত 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের প্রচেষ্টা এখানে কিছুটা সামিল বলে দাবি কিছু পাকিস্তানের সংবাদমাধ্যমের। সূত্রের খবর এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ আগামীকাল ভারত সফরে আসছেন।

1 13

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুটো ম‌্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। কিন্তু তার একটাতেও পাক সাংবাদিকরা উপস্থিত থাকতে পারেননি। মঙ্গলবার হায়দরাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের মহামহাকাব্যিক জয় চাক্ষুষ করার সুযোগ হয়নি তাঁদের। মহম্মদ রিজওয়ানের সাংবাদিক সম্মেলনেও তাঁদের উপস্থিত থাকতে হয় ভারচুয়ালএ!

অবশেষে কাটতে চলেছে ভিসা জট, ভারতে আসার পথে পাক সাংবাদিকরা

2 7

বিশ্বকাপে অংশগ্রহণকারী এক দেশের সাংবাদিকদের এ হেন হয়রানি অভূতপূর্ব। ভারতীয় বোর্ডের সঙ্গে কথাবার্তা বলে শৈত‌্য গলানোর কাজটা করেন পাক ক্রিকেট প্রধান। বিকেলের দিকে পাকিস্তানি সাংবাদিকদের কেউ কেউ বললেন যে, ভিসা এখনও তাঁরা হাতে পাননি ঠিকই। কিন্তু ভিসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নতুন করে কোনও নাটক না হলে সমস‌্যা মিটে যাওয়া উচিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত