নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের আগে ফর্ম ছিলই, অস্ট্রেলিয়া ম্যাচে শুরুতেই আউট! রোহিত শর্মার থেকে একটা ইনপ্যাক্টফুল ইনিংস চাইছিলেন সমস্ত ভারতীয় সমর্থকই। দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ৩১তম শতরান করলেন রোহিত শর্মা।
আরও পড়ুনঃ আজ সামনে আফগানিস্তান, রোহিতের প্রথম একাদশ কেমন হবে
টসে জিতে প্রথমে ব্যাট নিয়ে এদিন বোর্ডে বেশ ভালই রান তুলেছিল আফগানিস্তান। ভারতের লক্ষ্য ছিল ২৭৩। কিন্তু রোহিত শর্মা যেন ব্যাটে নেমে কিছু বুঝতেই দিলেন না। পাওয়ার প্লে-র সুযোগ নিয়ে আফগানিস্তানের সমস্ত বোলারদেরকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। ৬৩ বলে সেঞ্চুরি করলেন হিটম্যান। এই মুহূর্তে ম্যাচ জিততে ২৬.২ ওভারে ৭৭ রান প্রয়োজ। ক্রিজে আছেন বিরাট কোহলি (১০*) এবং রোহিত (১৩০*)।

সদ্য প্রকাশিত
বাংলার ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, ১০০টিকে শোকজ রাজ্য সরকারের
উলটপুরাণ! পদ্মাতে নেই ইলিশ, ভারত থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করছে বাংলাদেশ
অধিনায়কোচিত শতরান রোহিতের, আফগানদের বিরুদ্ধে জেতার পথে ভারত





