নজরবন্দি ব্যুরো: অস্ট্রেলিয়াকে হারানোর পর আত্মবিশ্বাসী ভারতীয় দল। রবিবার ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, প্রয়োজন বুঝলে প্রতি ম্যাচেই পরিবর্তন হতে পারে প্রথম একাদশে। তাই বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে কোন ১১ জন খেলবেন ভারতের হয়ে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
আরও পড়ুন: বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম, মহালয়ার আগে আবহাওয়া বদলের সম্ভাবনা!


অপর দিকে আফগানিস্তান অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি জানিয়েছেন “ভারত আমাদের ঘরের মাঠ। এখানকার ক্রিকেটপ্রেমীরা, আমাদের যথেষ্ট ভালবাসেন। মাঠের লড়াই অন্য। প্রত্যেকের মধ্যে আগ্রাসন কাজ করে। সেটা শুধু ভারত কিংবা আফগানিস্তান বলে নয়, সবার মধ্যেই। আমার দলের অধিকাংশ কিন্তু শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়কে আদর্শ মনে করে।”

কথা শুনেই স্পষ্ট অনুমিত, বাংলাদেশের কাছে হেরে বেশ চাপে আফগান শিবির।সম্ভবত দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশে পরিবর্তন হবে না। দ্বিতীয় ম্যাচেই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না রাহুল দ্রাবিড়। তা ছাড়া চেন্নাইয়ের মতো দিল্লির ২২ গজও স্পিন সহায়ক বলে পরিচিত।



তাই আফগানিস্তানের বিরুদ্ধেও তিন স্পিনার নিয়ে দল সাজাতে পারে ভারত।ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না। তিনি দলের সঙ্গে দিল্লি যানওনি। তাই অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করবেন ঈশান কিশনই। তিন নম্বরে পরিবর্তনের কোনও সুযোগ নেই। খেলবেন বিরাট কোহলি।
আজ সামনে আফগানিস্তান, রোহিতের প্রথম একাদশ কেমন হবে

চার নম্বর জায়গাতে শ্রেয়স থাকতে পারে। কিন্তু গত ম্যাচে তিনি রান পাননি। পাঁচ নম্বরেও লোকেশ রাহুলের খেলা নিশ্চিত। ছয় এবং সাত নম্বরে আসবেন দুই অলরাউন্ডার। যথাক্রমে হার্দিক পাণ্ড্য এবং রবীন্দ্র জাডেজা। আট নম্বর অশ্বিন। ভারতের ব্যাটিং লেজও খুব বড় হবে না। শেষ তিনটি জায়গায় থাকবেন যথাক্রমে যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ।







