Weather Update: বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম, মহালয়ার আগে আবহাওয়া বদলের সম্ভাবনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টানা কয়েকদিন বৃষ্টির পর সপ্তাহের শুরু। থেকেই তাপমাত্রার পারদ চড়ছে। ভ্যাপসা গরম আর রোদে নাজেহাল অবস্থা মানুষের। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। পুজোর আগে আবহাওয়া নিয়ে বেশ চিন্তিত বঙ্গবাসী। মহালয়ার আগে কি হাওয়া বদলের সম্ভাবনা? কী বলছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: পুজোর আনন্দে ‘ভিলেন’ ঘূর্ণাবর্ত? দুর্গোৎসবে দুর্যোগের আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ সব দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এখনই বৃষ্টির তেজ বাড়বে না। জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রাও কিছুটা বাড়বে। দিন কয়েক পর জলীয় বাষ্পের পরিমাণ কমে শুকনো আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে।

বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম, মহালয়ার আগে আবহাওয়া বদলের সম্ভাবনা!

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উপরের পাঁচ জেলাতেই আপাতত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। নিচের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকবে।

বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম, মহালয়ার আগে আবহাওয়া বদলের সম্ভাবনা!

কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম, মহালয়ার আগে আবহাওয়া বদলের সম্ভাবনা!

বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম, মহালয়ার আগে আবহাওয়া বদলের সম্ভাবনা!
বৃষ্টি থামতেই ভ্যাপসা গরম, মহালয়ার আগে আবহাওয়া বদলের সম্ভাবনা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর