অভিযোগ, যে নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতে দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, সেই মহিলার একটি ভিডিও রাজ্য পুলিশের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে আপলোড করা হয়েছে।
বিরোধীদের আক্রমণ করে অমিত শাহ (Amit Shah) বলেন, "দুর্নীতির জনক হল কংগ্রেস। কংগ্রেস আমলেই ভারত অর্থনীতিতে দ্বিতীয় স্থান থেকে পঞ্চমে নেমে গিয়েছে।" সঙ্গে তিনি যোগ করেন, আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথাও।
উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যুক্ত করেছে পুলিশ। উত্তম আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন। শিবুর ক্ষেত্রে ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দুর্নীতি দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ।
সেই অর্থে, উত্তম বা শিবু যদি সন্দেশখালির 'চুনো পুঁটি' হন, তাহলে 'রাঘব বোয়াল' অবশ্যই শাহজাহান। তিনি অবশ্য 'বাঘ' বলে বেশি সুখ্যাত। সেক্ষেত্রে উত্তম বা শিবু তাঁর শাগরেদ বড়ো জোর। শাহজাহানের বিস্তার অনেক বেশি। রেশন দুর্নীতিতেও রয়েছে তাঁর প্রভাব। শীর্ষ স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে দীর্ঘকালীন পরিচয়।
ইতিমধ্যেই তৃণমূলের তরফে উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার পর পুলিশ তাঁকে আটক করেছে। এবার উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ধারা যুক্ত করল পুলিশ। তবে, উত্তম গ্রেফতার হলেও এখনও পর্যন্ত অধরাই শাহজাহান ও শিবু।
গত বুধবার সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদ জানাতে সেখানে যান সুকান্ত মজুমদার। তাঁকে বাধা দেয় পুলিশ। বসিরহাট থানার সামনে গাড়ির বনেটে উঠে স্লোগান তোলেন সুকান্ত। এরপর পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হলে গাড়ির বনেট থেকে পড়ে গিয়ে চোট পান তিনি।