উত্তমের পর গ্রেফতার শিবু, সন্দেশখালিকাণ্ডে রইল বাকী এক, শাহজাহান!

Sandeshkhali Update: ন্যাজাট থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে বসিরহাট পুলিশ। তিনি ছিলেন সন্দেশখালি-২ ব্লকের সভাপতি, তৃণমূল নেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাদের অত্যাচারের শিকার উত্তর ২৪ পরগনার এই গ্রামের মহিলারা। অভিযোগ, রাতের বেলা মহিলাদের ডাকা হতো পার্টি অফিসে মিটিং-এর নামে। সেখানেই চলত শ্লীলতাহানি বা ধর্ষণের মতো ঘৃণ্য কাজ। আবার কখনও কখনও বাড়ি থেকে জোর করে তুলে আনা হতো মহিলাদের বলেও অভিযোগ। প্রথম থেকেই সন্দেশখালিকাণ্ডের সঙ্গে জুড়েছে ‘নারী নির্যাতন’ শব্দবন্ধটি। এবার এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ। বসিরহাট মহকুমা আদালতে এই মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়।

উত্তমের পর গ্রেফতার শিবু, সন্দেশখালিকাণ্ডে রইল বাকী এক, শাহজাহান!
উত্তমের পর গ্রেফতার শিবু, সন্দেশখালিকাণ্ডে রইল বাকী এক, শাহজাহান!
উত্তমের পর গ্রেফতার শিবু, সন্দেশখালিকাণ্ডে রইল বাকী এক, শাহজাহান!
সেই অর্থে, উত্তম বা শিবু যদি সন্দেশখালির ‘চুনো পুঁটি’ হন, তাহলে ‘রাঘব বোয়াল’ অবশ্যই শাহজাহান। তিনি অবশ্য ‘বাঘ’ বলে বেশি সুখ্যাত। সেক্ষেত্রে উত্তম বা শিবু তাঁর শাগরেদ বড়ো জোর। শাহজাহানের বিস্তার অনেক বেশি। রেশন দুর্নীতিতেও রয়েছে তাঁর প্রভাব। শীর্ষ স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে দীর্ঘকালীন পরিচয়। ফলে, শাহজাহান গ্রেফতার হবেন কিনা তা বলা যায় না। ৪৪ দিন ধরে তিনি বেপাত্তা।
উত্তমের পর গ্রেফতার শিবু, সন্দেশখালিকাণ্ডে রইল বাকী এক, শাহজাহান!

উত্তমের পর গ্রেফতার শিবু, সন্দেশখালিকাণ্ডে রইল বাকী এক, শাহজাহান!

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। তখন থেকেই সন্দেশখালি শিরোনামে উঠেছিল ঠিকই, কিন্তু কে জানত কেঁচো খুঁড়তে এত কেউটে বেরোবে! ইতিমধ্যেই, ধৃত উত্তম সর্দারকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জোড়া জনস্বার্থ মামলা। তৃণমূলের তরফে রবিবারের সভা বাতিল করে ৩ মার্চ স্থগিত করা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন