উত্তম-শিবুর গ্রেফতারিতে ছবি বদল সন্দেশখালির, মিষ্টিমুখে মাতলেন মহিলারা

Sandeshkhali: শাহজাহান, শিবু ও উত্তম- তিন মূর্তির মধ্যে দুই মূর্তি আপাতত পুলিশের জালে। আগেই উত্তম সর্দারকে আটক করেছিল পুলিশ। আর শনিবার বিকেলে ন্যাজাট থেকে গ্রেফতার করা হল শিবু হাজরাকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শাহজাহান, শিবু ও উত্তম- তিন মূর্তির মধ্যে দুই মূর্তি আপাতত পুলিশের জালে। আগেই উত্তম সর্দারকে আটক করেছিল পুলিশ। আর শনিবার বিকেলে ন্যাজাট থেকে গ্রেফতার করা হল শিবু হাজরাকে। আর উত্তম-শিবুর গ্রেফতারিতে বেজায় খুশি সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা। চলল মিষ্টি বিতরণ। একে অপরকে মিষ্টিমুখও করালেন তাঁরা। জানালেন, অনেকটাই শান্তি লাগছে। এবার শুধু বাকী শাহজাহান। শাহজাহান গ্রেফতার হলে পিকনিক হবে বলেও জানান দ্বীপাঞ্চলবাসীরা।

আরও পড়ুন: কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী? সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে ইডি-বিজেপি বন্ধুতা দেখছেন মমতা

উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যুক্ত করেছে পুলিশ। উত্তম আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন। শিবুর ক্ষেত্রে ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দুর্নীতি দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ। এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এই দু’জনের বিরুদ্ধে গণধর্ষণের ধারা জুড়েছে পুলিশ। বসিরহাট মহকুমা আদালতে এই মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়।

উত্তম-শিবুর গ্রেফতারিতে ছবি বদল সন্দেশখালির, মিষ্টিমুখে মাতলেন মহিলারা
উত্তম-শিবুর গ্রেফতারিতে ছবি বদল সন্দেশখালির, মিষ্টিমুখে মাতলেন মহিলারা

গোড়ার কথা বলতে গেলে, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে (Sandeshkhali) রেশন দুর্নীতির তদন্তে যায় ইডি। সেখানে গিয়ে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হন গোয়েন্দারা। তখন থেকেই বেপাত্তা শাহজাহান। নেপথ্যে থেকেই তিনিই আগাম জামিনের আবেদিন করছেন আদালতে। এরই মাঝে সন্দেশখালির সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে শাহজাহান, উত্তম ও শিবুর বিরুদ্ধে।

উত্তম-শিবুর গ্রেফতারিতে ছবি বদল সন্দেশখালির, মিষ্টিমুখে মাতলেন মহিলারা

উত্তম-শিবুর গ্রেফতারিতে ছবি বদল সন্দেশখালির, মিষ্টিমুখে মাতলেন মহিলারা

থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় উত্তম সর্দারের বাড়ি ও অফিসে। এরপর সন্দেশখালিতে জারি করা হয় ১৪৪ ধারা। যদিও তা তুলে নেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের নির্দেশে। তবে, উত্তম ও শিবু মূলত ‘চুনো পুঁটি’। আসল ‘রাঘব বোয়াল’ শাহজাহান শেখ এখনও পুলিশের নাগালে আসেননি। সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। তবে, উত্তম-শিবুর গ্রেফতারিতে কিছুটা স্বস্তি ফিরেছে। এখন, শাহজাহানের গ্রেফতারির অপেক্ষায় সন্দেশখালি।

উত্তম-শিবুর গ্রেফতারিতে ছবি বদল সন্দেশখালির, মিষ্টিমুখে মাতলেন মহিলারা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত