সন্দেশখালিতে হচ্ছেটা কী? নারী নির্যাতনের পর কোলের শিশুকে ছুঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ!

Sandeshkhali: ইতিমধ্যেই এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। আজই শিশুটির স্বাস্থ্যপরীক্ষা করতে যাবে মেডিক্যাল দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নারী নির্যাতনের পর এবার সন্দেশখালি (Sandeshkhali Issue) থেকে আর এক মারাত্মক অভিযোগ প্রকাশ্যে এল। মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ তুললেন এক বিজেপি (BJP) কর্মীর পরিবার। তাও পুলিশের সামনে। গত ৯ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি থাকাকালীনই দুষ্কৃতীরা চড়াও হয়। ইতিমধ্যেই এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। শনিবারই শিশুটির স্বাস্থ্যপরীক্ষা করতে যাবে মেডিক্যাল দল।

আরও পড়ুন: মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে, একদিন পার না হতেই আদালতে জামিনের আবেদন বালুর

বিজেপি (BJP) কর্মী ভুজঙ্গ দাসের দিদি সংবাদমাধ্যমে জানিয়েছেন, “৯ তারিখ আমাদের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। আমরা বিজেপি করি। তাই নিয়ে ঝামেলা শুরু হয়। আমার ভাইকে ডাকাডাকি করছিল ওরা। গালাগালি করছিল। সেখানে পুলিশও ছিল। আমাদের বাচ্চাকে কোল থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।” কে বা কারা এই কাজ করেছে এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “তাঁদের চেনা যায়নি। গায়ে কালো কোট পড়া ছিল। পায়ে ছিল চপ্পল। মুখ মাস্ক বা কাপড় দিয়ে ঢাকা ছিল। এই ঘটনায় আমরা আতঙ্কিত।”

সন্দেশখালিতে হচ্ছেটা কী? নারী নির্যাতনের পর কোলের শিশুকে ছুঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ!
সন্দেশখালিতে হচ্ছেটা কী? নারী নির্যাতনের পর কোলের শিশুকে ছুঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ!

শনিবার এই বিজেপি (BJP) কর্মীর বাড়িতে যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। কথা বলেন তাঁদের সাথে। আশ্বস্ত করেন সব রকমভাবে সাহায্য করার। কমিশনের উদ্যোগে এই বাড়িতে মোতায়েন করা হচ্ছে এক জন পুরুষ এবং এক জন মহিলা পুলিশ কর্মী। শিশুটির স্বাস্থ্যপরীক্ষা করার জন্য মুখ্যস্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনে।

সন্দেশখালিতে হচ্ছেটা কী? নারী নির্যাতনের পর কোলের শিশুকে ছুঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ!

বিগত এক সপ্তাহ ধরে উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali Issue)। তিন তৃণমূল (TMC) নেতা শাহজাহান শেখ, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে একজোট গ্রামবাসীরা। দাবি গ্রেফতারির। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি।  একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। যার মধ্যে রয়েছে, ভেড়ি দখল, নারী নির্যাতনের মতো ঘটনা।

সন্দেশখালিতে হচ্ছেটা কী? নারী নির্যাতনের পর কোলের শিশুকে ছুঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ!

সন্দেশখালিতে হচ্ছেটা কী? নারী নির্যাতনের পর কোলের শিশুকে ছুঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ!

উত্তেজিত গ্রামবাসীরা উত্তম সর্দার ও শিবু হাজরার বাড়ি ও পোলট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেয়। করা হয় থানা ঘেরাও। সেই সময় সন্দেশখালিতে (Sandeshkhali Issue) জারি করা হয় ১৪৪ ধারা। যদিও তা কলকাতা হাই কোর্টের নির্দেশে তুলে নেওয়া হয়েছে। সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Issue) জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে। তৃণমূলের তরফে উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। তবে, এখনও অধরাই শাহজাহান ও শিবু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত