HomeTagsRain

rain

Weather Update: অস্বস্তিকর গরমের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত, ২১ জুলাই থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ?

বুধবার সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বহাল রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের তেজ কমেনি পুরোপুরি। এবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাগুলিতে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আগামী ২- ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আষাঢ় শেষেও অস্বস্তিকর গরম দক্ষিণে, বৃষ্টিতে ভিজবে উত্তর

মাঝে কিছুদিন বৃষ্টিতে মুখে হাসি ফুটেছিল শহরবাসীর। তারপর যেন হঠাৎ করেই উধাও বৃষ্টি। বিকেলের দিকে কালো মেঘ করে আসলেও জলের ফোঁটা মাটিতে পড়ছে না। এবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রার ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মেঘ করে এলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। অন্যদিকে, বৃষ্টিতে ভিজবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই ৫ জেলায় আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Delhi Rain: ৪০ বছরের রেকর্ড ভেঙে মুষলধারে বৃষ্টি, নজির গড়ল দিল্লির বন্যা

টানা কয়েক ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টি রাজধানী দিল্লিতে। সমস্ত জায়গায় জলমগ্ন, প্রায় সব রাস্তাই প্রবল বর্ষণে ডুবে গিয়েছে। ঘর বাড়িতে ঢুকে গিয়েছে জল। ব্যাহত হয়েছে জলজীবন। গত শুক্রবার থেকে লাগাতার বৃষ্টিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

Weather Update: ভোট কি পণ্ড হবে বৃষ্টির কারণে! কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

দক্ষিনবঙ্গে বেশ কয়েকদিন ধরেই আবহাওয়ার তারতম্য দেখা যাচ্ছে। কখনও মেঘ করে বৃষ্টি হচ্ছে আবার কখনও ঝাঁপিয়ে আসছে বৃষ্টি। তবে অস্বস্থিকর গরম কিন্তু বজায় রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আবার প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে। তবে আজ অথাৎ ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? এই প্রশ্নই বার বার ঘুরছে সবার মনে।

Weather Update: আগামী কয়েকদিন ব্যাপক ঝড়বৃষ্টি রাজ্যে, জারি লাল সতর্কতা

আজ সকাল থেকে ভারি বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দরতর। এই দিন দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। আজ সকাল থেকে সেই মত বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের দেখাও মিলেছে। এর পাশাপাশি কলকাতাতেও হালকা পাতলা বৃষ্টির দেখা মিলেছে। রাত বাড়লে বৃষ্টির পরিমান আরও বাড়বে। 

Weather Update: ভ্যাপসা গরমে অতিষ্ট শহরবাসী, দক্ষিণবঙ্গে কবে আসছে বর্ষা?

নজরবন্দি ব্যুরো: চন্দ্রবিন্দু-র একটা গান বোধহয় কমবেশী সবাই শুনেছেন- 'তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই'। কলকাতার বাঙালির মন এখন তাই বলছে। তবে, 'তুমি'...

Weather Update: অবশেষে মিলল স্বস্তি! আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি! কোথায় কত বর্ষণ হবে?

অস্বস্তিকর গরমের হাত থেকে অবশেষে মিলল স্বস্তি! শুক্রবার বাংলার একাধিক জেলায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। ইতিমধ্যেই কেরলে ঢুকে পড়েছে বর্ষা। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে। জানা গিয়েছে, প্রথমে উত্তরবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারই প্রভাবে আজ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে।

Trending Now