নজরবন্দি ব্যুরোঃ আজ সকাল থেকে ভারি বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দরতর। এই দিন দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। আজ সকাল থেকে সেই মত বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের দেখাও মিলেছে। এর পাশাপাশি কলকাতাতেও হালকা পাতলা বৃষ্টির দেখা মিলেছে। রাত বাড়লে বৃষ্টির পরিমান আরও বাড়বে।
আরও পড়ুনঃ রনবীর অনুরাগীদের জন্য দুঃসংবাদ, পিছিয়ে গেল অ্যানিম্যাল এর মুক্তির তারিখ
তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা রাজ্যেও ছিল। মৌসম ভবন জানিয়েছেন বেশ কিছু জায়গায় ভয়ানক ঝড়বৃষ্টি হতে পারে। দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি অসম,আন্দামান, মেঘালয় নিকোবর দ্বীপপুঞ্জ, , কেরল, মধ্যপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তীসগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানাতেও বৃষ্টির কথা জানিয়েছিলেন আলিপুর আবহাওয়া দফতর।

পঞ্জাব হিমাচলপ্রদেশ, হিমাচলপ্রদেশ, গোয়া, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, গুজরাত বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোঙ্কণ, গোয়া ও মহারাষ্ট্রেও আগামী ৩ থেকে চার দিন ব্যাপক পরিমানে ঝড়বৃষ্টি হবে। যার কারনে লাল সতর্কতা জারি করা হয়েছে।
আগামী কয়েকদিন ব্যাপক ঝড়বৃষ্টি রাজ্যে, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন দিল্লিতে এই দিন প্রধানত আকাশ মেঘলা থাকবে। ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাসের কথাও জানিয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় প্রায় ২৭ মিলিলিটার বৃষ্টি হয়েছিল। সেই পরিমান আরও বাড়তে পারে রাত বাড়লেই।



