Ranbir Kapoor: রনবীর অনুরাগীদের জন্য দুঃসংবাদ, পিছিয়ে গেল অ্যানিম্যাল এর মুক্তির তারিখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও পিছিয়ে গেল রনবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবির মুক্তির ডেট। এই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। তিনি ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিংহ’ সিনেমাও পরিচালনা করে ছিলেন। এই প্রথমবার তিনি রণবীর কপূরের সঙ্গে জুটি বেঁধেছেন। এই ছবির ঝলক বেশ কিছু মাস আগেই সামনে এসেছিল।

আরও পড়ুনঃ ডন থ্রি ছবিতে কেন থাকছেন না শাহরুখ খান? নতুন অভিনেতার নাম জুড়তেই কটাক্ষের ঝড়

এই প্রথমবার হয়ত রনবীর তার নিজের ঘরনা রোম্যান্টিক হিরোর রোল ত্যাগ করে অ্যাকশনে নিজেকে মেলে ধরেছেন। এই ছবির প্রথম ঝলক সামনে আসার পর থেকেই চেনা রনবীরকে ভুলে অচেনা রনবীরকে খুজে পেয়েছেন অনুরাগীরা। ট্রেলারে দেখা যাচ্ছিল রণবীরের পরনে রয়েছে সাদা শার্ট এবং সাদা ধুতি। হাতে কুড়ুল। সেই কুড়ুল নিয়েই মুখোশ পরে চরাও হয়েছে একদল মানুষের ওপর।

357939528 6543857112359717 1103160272921870122 n

এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দনাকে। এছাড়াও এই ছবিতে অনিল কপূর, ববি দেওল, তৃপ্তি ডিমরি বিভিন্ন তারকারা বিশেষ ভুমিকায় থাকবে। আগামী আগস্টের ১১ তারিখ এই ছবির শুভমুক্তির ঘোষণা করা হয়েছিল কিন্তু তা পিছিয়ে ছবি নির্মাতারা ডিসেম্বর ছবি মুক্তির ঘোষণা করেছেন।

রনবীর অনুরাগীদের জন্য দুঃসংবাদ, ডিসেম্বরে মুক্তি পাবে ছবি

357983817 178185931715712 3461595709205677046 nতবে কেন ছবি মুক্তির তারিখ পিছনো হল? জানা গিয়েছে যে ছবির ব্যবসায়িক সাফল্যের কথা মাথায় রেখে ছবি নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া ভিএফএক্স কাজের কিছু সমস্যার জন্য ছবি মুক্তি পেতে আরও বেশ খানিকটা সময় লাগবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত