নজরবন্দি ব্যুরোঃ ডন থ্রি ছবি নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। কিং খানকে এই ছবিতে দেখা যাবে কিনা তা নিয়েও উত্তেজনা ছিল বেশ তুঙ্গে। যদি বেশ কিছু কানাঘুষো খবরে দর্শকেরা এটা বুজতে পেড়েছিল যে শাহরুখ এই ছবিতে থাকবেনা। এই সেই খবরেই শিলমোহর পড়ল।
আরও পড়ুনঃ মঙ্গলবার JNU-তে ‘৭২ হুর’র স্পেশাল প্রদর্শন, মুক্তির তারিখে বদল?
তবে এই ছবি নিয়ে প্রথমে রটনা ছিল যে এই ছবি অ্যাকশনে ভরপুর সেই কারনেই নাকি কিং খান রাজি হন না। পরে পাঠান ছবির মাধ্যমে নিন্দুকদের সপাটে চর কসিয়েছেন বাদশা। কারন পাঠান ছবিটি ছিল অ্যাকশনে ভরপুর। শুধু তাই নয় শাহরুখ খানের আসন্ন ছবি জওয়ানও অ্যাকশনের ছবি।

তথ্য অনুযায়ী ডন থ্রি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। যার কারনে বেজায় চটে রয়েছে শাহরুখ অনুরাগীরা। অনেকে আবার মন্তব্য করছেন ফারহান আখতার পরিচালিত ছবিতে রণবীর সিং থাকবে এটাই স্বাভাবিক। এই মুহূর্তে এই গুঞ্জনের বলিপাড়া গমগম করছে। অনুগামীরা রাগে ফুঁসছে।
ডন থ্রি ছবিতে কেন থাকছেন না শাহরুখ খান? মুখ্য ভুমিকায় দেখা যাবে রনবীরকে
এর আগে ডন টু ছবিতে শাহরুখ খান ঝড় তুলেছিল। যদিও এই ছবির গল্প দর্শকদের মনে ধরেনি সেই সময়। কিন্তু শাহরুখ খানের লুক হক কিংবা তার অভিনয় তার সবকিছুই বেশ পছন্দ করেছিল দর্শকেরা। এমনকি বক্স অফিসেও দারুন সাফল্য পেয়েছিল এই ছবি।



