72 Hoorain: মঙ্গলবার JNU-তে ‘৭২ হুর’র স্পেশাল প্রদর্শন, মুক্তির তারিখে বদল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ৭২ হুরাইন ছবিটির টিজার মুক্তি পেয়েছে। টিজার মুক্তির পর থেকেই একের পর এক বিতর্কের ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে ছবিটিকে। চলতি মাসের ৪ তারিখ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) এটি বিশেষভাবে প্রদর্শন করা হবে।

আরও পড়ুনঃ বিশ্ব বিরিয়ানি দিবস চেটেপুটে উপভোগ করুন, জানুন অজানা কাহিনী

এই ছবি সম্পর্কে নির্মাতারা জানিয়েছেন, যে ছবিতিতে কাশ্মীরি মুসলমান এবং অন্যান্য ছাত্রদের গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থাপন করা হবে এবং চলচ্চিত্রের সম্পর্কে তাদের চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়া প্রকাশ করা হবে যা সন্ত্রাসী শিবিরের ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে পড়ে। ৭২ হুরাইন ছবিটির আগামী ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মঙ্গলবার JNU-তে '৭২ হুর'র স্পেশাল প্রদর্শন, কবে মুক্তির তারিখ? 
মঙ্গলবার JNU-তে ‘৭২ হুর’র স্পেশাল প্রদর্শন, কবে মুক্তির তারিখ? 

এই ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় পুরান সিং চৌহান। এর পাশাপাশি এই ছবিটি প্রযোজনা করেছেন গুলাব সিং তানওয়ার, কিরণ ডাগর এবং অনিরুদ্ধ তানওয়ার। এবং সহপ্রযোজনা করেছেন অশোক পন্ডিত।এর আগে গোয়াতে ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্য়াল অফ ইন্ডিয়ায় এই ছবিটি দেখানো হয়েছিল। এই ছবির জন্য সেরা নির্মাতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন সঞ্জয় পুরাণ সিং চৌহান।

মঙ্গলবার JNU-তে ‘৭২ হুর’র স্পেশাল প্রদর্শন, কবে মুক্তির তারিখ? 

মঙ্গলবার JNU-তে '৭২ হুর'র স্পেশাল প্রদর্শন, কবে মুক্তির তারিখ? 

তবে মুক্তির আগেই এই সিনেমাটি বহু বিতর্কের শিকার হয়েছেন। এমনকি কাশ্মীরের ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও এর ব্যাপক নিন্দা করেছেন। জম্মু ও কাশ্মিরের গ্র্যান্ড মুফতি নাসির উল ইসলামের মতে ‘এই ঘটনাটি সম্পূর্ণ বিতর্কিত, বিশেষ করে মুসলমানদের অনুভূতিতে আঘাত করা হচ্ছে এর দ্বারা। সেই কারনেই আমরা এই শিরোনামটি মানতে পারব না। এই চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে। যারা এই ধরনের সিনেমা নির্মাণ করছেন তাদের তো বোঝা উচিত ছিল যে, এই ধরনের চলচ্চিত্রগুলো দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর