Weather Update: অবশেষে মিলল স্বস্তি! আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি! কোথায় কত বর্ষণ হবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অস্বস্তিকর গরমের হাত থেকে অবশেষে মিলল স্বস্তি! শুক্রবার বাংলার একাধিক জেলায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। ইতিমধ্যেই কেরলে ঢুকে পড়েছে বর্ষা। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে। জানা গিয়েছে, প্রথমে উত্তরবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারই প্রভাবে আজ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন: Horoscope: শনিতে কার ভাগ্যে কি আছে, জানুন রাশিফল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিনটি জেলা এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এই জেলা গুলির মধ্যে আছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পূর্ব বর্ধমান। তাছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় তাপপ্রবাহ চলবে।

অবশেষে মিলল স্বস্তি, বর্ষা ঢোকার আগেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে
অবশেষে মিলল স্বস্তি, বর্ষা ঢোকার আগেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে

আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সাতটি জেলা, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় তাপপ্রবাহ চলবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অবশেষে মিলল স্বস্তি, বর্ষা ঢোকার আগেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে

অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তাছাড়াও জলপাইগুড়ির কয়েকটি জায়গায় ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এরপরে রবিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অবশেষে মিলল স্বস্তি, বর্ষা ঢোকার আগেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে

অবশেষে মিলল স্বস্তি, বর্ষা ঢোকার আগেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত