Horoscope: শনিতে কার ভাগ্যে কি আছে, জানুন রাশিফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ শনিবার। আজ রয়েছে কিছু রাশির উন্নতির যোগ। সেই রাশি গুলির মধ্যে কি রয়েছে আপনার রাশি? আজ সারাদিন কেমন যাবে আপনার? দেখে নিন আপনার আজকের রাশিফল।

আরও পড়ুন: Horoscope: নানান কঠিন পরিস্থিতিতে কাটবে শুক্রবারের এই দিন, জানুন রাশিফল

মেষ: উন্নতির যোগ রয়েছে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন।

WhatsApp Image 2023 05 28 at 4.56.16 PM 11 1

বৃষ: আজ ভালো কোনও জিনিস ভোগ করতে পারবেন। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। অসৎ কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে।

WhatsApp Image 2023 05 28 at 4.56.16 PM 9 1

মিথুন: পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। আজ নৈতিক অবনতির যোগ রয়েছে। পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে।

WhatsApp Image 2023 05 28 at 4.56.16 PM 10 1

কর্কট: আজ কাজে অনিহা দেখা দেবে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে।

শনিতে কার ভাগ্যে কি আছে, সারাদিন কেমন যাবে আপনার

সিংহ: আজ কোনও কারনে সারাদিন বিরক্তিভাব বজায় থাকবে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।

WhatsApp Image 2023 05 28 at 4.56.16 PM 6 1

কন্যা: আজ কোনও খারাপ খবর পেতে পারেন। কোনও শোকের খবর পেতে পারেন। সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ আছে।

WhatsApp Image 2023 05 28 at 4.56.16 PM 7 1

তুলা: শুভ সময়। অফিসে উন্নতির যোগ রয়েছে।নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে।

WhatsApp Image 2023 05 28 at 4.56.16 PM 5 1

বৃশ্চিক: আজ সাফল্য লাভের যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। নতুন করে কোনও কাজ শুরু করার ইচ্ছে কাজ করবে।

WhatsApp Image 2023 05 28 at 4.56.16 PM 3 1

ধনু: আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

শনিতে কার ভাগ্যে কি আছে, সারাদিন কেমন যাবে আপনার

মকর: আজ ব্যবসায় উৎপাদন বৃদ্ধি পাবে। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

শনিতে কার ভাগ্যে কি আছে, সারাদিন কেমন যাবে আপনার
শনিতে কার ভাগ্যে কি আছে, সারাদিন কেমন যাবে আপনার

কুম্ভ: আজ সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। আগুন থেকে সাবধানে থাকুন। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। পরিশ্রমের ফল ভাল হবে।

শনিতে কার ভাগ্যে কি আছে, সারাদিন কেমন যাবে আপনার

মীন: আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

শনিতে কার ভাগ্যে কি আছে, সারাদিন কেমন যাবে আপনার

শনিতে কার ভাগ্যে কি আছে, সারাদিন কেমন যাবে আপনার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর