নজরবন্দি ব্যুরোঃ দক্ষিনবঙ্গে বেশ কয়েকদিন ধরেই আবহাওয়ার তারতম্য দেখা যাচ্ছে। কখনও মেঘ করে বৃষ্টি হচ্ছে আবার কখনও ঝাঁপিয়ে আসছে বৃষ্টি। তবে অস্বস্থিকর গরম কিন্তু বজায় রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আবার প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে। তবে আজ অথাৎ ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? এই প্রশ্নই বার বার ঘুরছে সবার মনে।
আরও পড়ুনঃ টোটোয় চড়ে ভোট দিতে Suvendu Adhikari, নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা বিরোধী দলনেতার


যদিও আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছিল ভোটের দিন বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না দক্ষিনবঙ্গবাসী। আজ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় দাপিয়ে এবং ঝাঁপিয়ে বৃষ্টি হবে। তবে এই মুহূর্তে তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না।

তবে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে ৫ জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে আজ উত্তরবঙ্গে ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বেশ কিছু জেলায় যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। মালদহ ও দুই দিনাজপুরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ভোট কি পণ্ড হবে বৃষ্টির কারণে! কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

তবে আজকে দক্ষিনবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গুজরাত, কোঙ্কন এবং গোয়া, উপকূলীয় কর্ণাটক, কেরালা বিভিন্ন জেলায় আজ থেকে ভারী বৃষ্টি হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আজ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।







