মিডলম্যান প্রসন্ন রায়ের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে রক্তদান অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন চন্দন। শিক্ষামন্ত্রীর সঙ্গে নিজের ঘনিষ্ঠতা ও যোগাযোগের বিষয়টি সবার কাছে তুলে ধরতেই রক্তদান শিবিরে পার্থকে আমন্ত্রণ জানিয়েছিলেন চন্দন। চন্দনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পার্থ। ওই রক্তদান শিবিরে এলাকার মানুষজন ছাড়াও অনেক এজেন্ট ও চাকরিরাপ্রার্থীরাও উপস্থিত ছিলেন। সেখানেই গ্রহণযোগ্যতা বাড়ে পার্থর।
প্রায় ৫০ কোটি নগদ টাকা সহ উদ্ধার হওয়া একাধিক তথ্য ঘিরে সেবার চাঞ্চল্য ছড়িয়েছিল। এখন আবার নিয়োগ দুর্নীতি মামলায় হৈমন্তী মুখ্যোপাধ্যায়ের নাম উঠে আসায় চাঞ্চল্যপ ছড়িয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের দাবি, হৈমন্তীর কাছে টাকা রয়েছে। টলিগঞ্জেও ফ্ল্যাট রয়েছে হৈমন্তীর, তবে কী আরও এক অর্পিতার পর্দাফাঁস হতে চলেছে?
সাত মাস পার্থর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র ও প্রভাবশালী তকমা ব্যবহার করে এসেছে তদন্তকারী সংস্থা। দীর্ঘ সময় ধরে তদন্তের অগ্রগতি না হওয়ায় এবার প্রশ্নের মুখে পড়তে হল সিবিআইকেই। আর কত সময় লাগবে? এমনটাই প্রশ্ন করতে দেখা গেল বিচারককে। পাশাপাশি এদিন টিম পার্থর জামিনের আবেদন খারিজ করল আদালত।
এদিন আদালতের কাছে মানিক ও কুন্তল সম্পর্কে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরল তদন্তকারী সংস্থা। ওএমআর শিটে সাংকেতিক ষড়যন্ত্র ছিল কুন্তল ও মানিকের। আদালতে দাবি করল ইডি। একইসঙ্গে পার্থ মানিকের যুগলবন্দি টাকা তুলেছে বলে অভিযোগ তুলেছে ইডি।
পার্থ চট্টোপাধ্যায়ের নাম আমার সামনে করবেন না। পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর আমি দেবো না। যখন আমি জীবনে কোনদিন আমেরিকায় যাইনি। তখন আমার বিরুদ্ধে রটানো হয়েছিল, আমি আমেরিকায় গিয়ে এই করেছি, সেই করেছি। যখন আমি জেলে বন্দি, তখন এই পার্থ চট্টোপাধ্যায় আমার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, আমার মাথায় গণ্ডগোল।
জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়। আটমাস শেষে মঙ্গলবার মামলা চলাকালীন হাউহাউ করে কেঁদে ফেললেন তিনি। অর্পিতার দাবি, তিনি নির্দোষ। স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে। শুধুমাত্র পেইনকিলার দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য জামিন চাইলেন তিনি। ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন অর্পিতা।