HomeTagsPartha Chaterjee

Partha Chaterjee

Partha Chaterjee: তৃণমূল সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে, শুনে কী বললেন পার্থ?

দল তাঁকে বহিষ্কার করলেও দলের সঙ্গে আত্মিক যোগের কথা বারবার উল্লেখ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কারণ একটা সময় দলের সংগঠন থেকে কর্মকাণ্ড, নিজেই সবটা সামলেছেন তিনি। এখন দল সর্বভারতীয় দলের তকমা হারিয়েছে। সে প্রসঙ্গে কিছুই বলতে চাইলেন না। বরং আদালত থেকেই নতুন বছরের শুভেচ্ছা জানালেন পার্থ চট্টোপাধ্যায়।

Partha Chaterjee: আট মাস পরে পার্থকে ঘিরে ‘জিন্দাবাদ’ স্লোগান, বদলে গেল ‘চোর’ এর তকমা

৭ মাস ধরে জেলে রয়েছেন তিনি। দল তাঁকে বহিষ্কার করলেও বারবার আনুগত্যের প্রমাণ দিয়েছেন বর্ষীয়ান নেতা। বারবার তাঁকে উদ্দেশ্য করে চোর স্লোগান উঠলেও মুষড়ে পড়েননি। আট মাস পরে পার্থকে ঘিরে 'জিন্দাবাদ' স্লোগান, পার্থর অনুগামীরাই তাঁকে দেখে জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করলেন। সেটা দেখেও চুপ করে রইলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

SSC Scam: আপনারা কী তদন্ত করতে জানেন না? সিবিআইকে প্রশ্ন বিচারকের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মপদ্ধতি নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন বিচারক। অভিযুক্ত আবদুল খালেকের সঙ্গে শান্তিপ্রসাদ সিনহার যোগ থাকলেও কেন সেই কথা উল্লেখ নেই সিবিআইয়ের কেস ডায়েরিতে? সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। তাঁর কথায়, আপনারা কী তদন্ত করতে জানেন না?

Partha Chaterjee: নিয়োগ দুর্নীতিতে নিজের ভূমিকা অস্বীকার করলেন পার্থ, বল ঠেলে দিলেন বোর্ডের দিকেই

গত বছরের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে। এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পর নিয়োগ দুর্নীতিতে নিজের দায় অস্বীকার করলেন প্রাক্তন মন্ত্রী। বরং দুর্নীতির গোটা বিষয়টি বোর্ডের ঘাড়ে চাপিএয় দেওয়ার চেষ্টা করলেন।

Partha Chaterjee: ডুবন্ত তৃণমূলের পাশে দাঁড়ালেন পার্থ, জানালেন আরও বাড়বে

জুলাই মাস থেকে জেলে রয়েছেন প্রাজতন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দল তাঁকে বহিষ্কার করেছে। একইসঙ্গে সমস্ত অভিযোগ নস্যাৎ করে নির্দোষ প্রমাণিত করলেই তবেই দলে জায়গা পাবেন তিনি। বৃহস্পতিবার যখন সাগরদিঘিতে দলের বিপর্যয় হয়েছে, যখন ত্রিপুরা এবং মেঘালয়েও দলের ভরাডুবী হয়েছে, সেই সময়েই ডুবন্ত তৃণমূলের পাশে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতের বাইরে বেরিয়ে জানালেন তৃণমূল দল থাকার, থাকবে। আরও বাড়বে।

Calcutta High Court: চাকরি কারোর পৈতৃক সম্পত্তি নয়, বিস্ফোরক বিচারপতি বসু

দীর্ঘ আন্দোলনের পর চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। পরে দেখা যায় নিয়ম মেনেও সেই দুর্নীতি হয়নি। সোমবার তা নিয়ে কড়া সমালোচনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর মন্তব্য, আন্দোলন করলেই কী চাকরি পাওয়া যায়? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মন্তব্য, চাকরি কারোর পৈতৃক সম্পত্তি নয়।

Kuntal on Partha: পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের, হাতিয়ার খুঁজে পেল ইডি

পার্থ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সেখানে ইডিকে কুন্তল জানিয়েছেন, জেলের মধ্যেই দুই জনের মধ্যে বেশ কিছু বক্তব্যের আদান প্রদান হয়েছিল। সেখানেই কুন্তলকে পার্থ চট্টোপাধ্যায় জিজ্ঞেস করেন, কেন তুমি আমার নাম নিয়েছ? তুমিই কি আমায় টাকা দিয়েছ? কেন আমার নাম নিলে ইডির আধিকারিকদের সামনে। পার্থ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ কুন্তলের। যা আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করা হচ্ছে।

Trending Now